প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ রৌপ্য পদক জয়ের জন্য কপিল কুমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: 22 OCT 2026 6:35PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ অক্টোবর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইলের S10 বিভাগে চমৎকার সময় করে রুপোর পদক জয়ের জন্য কপিল কুমারকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় এক্স-এ প্রকাশিত একটি পোস্টে জানিয়েছে:
“এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইলের S10 বিভাগে চমৎকার সময় করে রুপোর পদক জয় করেছেন কপিল কুমার। তাঁর সহনশীলতা, নিষ্ঠা ও দৃঢ় সংকল্প তাঁকে যথার্থভাবেই পদকজয়ীদের মঞ্চে স্থান করে দিয়েছে। এই অসাধারণ পারফরম্যান্সের জন্য কপিলকে জানাই আন্তরিক অভিনন্দন। তাঁর ধারাবাহিক সাফল্য কামনা করি। — প্রধানমন্ত্রী @narendramodi”

প্রধানমন্ত্রীর পোস্টটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন 

https://x.com/PMOIndia/status/2113253805085385176?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2113253805085385176%7Ctwgr%5E66cf24c4c7973021b6da4b503fc0057ab564ac03%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2326782reg%3D3lang%3D1


SC/ SD/SG


(রিলিজ আইডি: 2327297) ভিজিটরের কাউন্টার : 9