প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান প্যারা গেমসে রৌপ্য পদক জয়ের জন্য প্রীতি পালকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 21 OCT 2026 7:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ মহিলাদের ১০০ মিটার টি৩৫ ইভেন্টে রৌপ্য পদক জয়র জন্য প্রীতি পালকে অভিনন্দন জানিয়েছেন।

দুটি ইভেন্টে অংশ নিয়ে দুটিতেই তাঁর রৌপ্য পদক জয়ের উল্লেখ করে শ্রী মোদী বলেন যে, ১০০ মিটার ও ২০০ মিটার – উভয় ইভেন্টেই তাঁর এই সাফল্য তাঁর অসাধারণ অগ্রগতি, অনন্য গতি এবং অটল সংকল্পের প্রতিফলন।

এক্স হ্যান্ডলে একটি পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে:

"দুটি ইভেন্ট, দুটি রৌপ্য পদক!

প্রীতি পাল আরও একটি দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ নিজের স্মরণীয় অভিযানের সমাপ্তি ঘটালেন; এবার তিনি মহিলাদের ১০০ মিটার টি৩৫ ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন। ১০০ মিটার ও ২০০ মিটার – উভয় ইভেন্টেই এই সাফল্য তাঁর অসাধারণ উন্নতি, অনন্য গতি এবং অটল সংকল্পের প্রতিফলন। নিরন্তর প্রয়াস ও নিজের ওপর বিশ্বাসের মাধ্যমে যে কী অর্জন করা সম্ভব, তা প্রীতি দেখিয়ে দিয়েছেন। ভারত তাঁর এই সাফল্যে গর্বিত: প্রধানমন্ত্রী

@narendramodi".

https://x.com/PMOIndia/status/2112901691494613107?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112901691494613107%7Ctwgr%5E320332ab513bcf678cc03e798e757df7740f8320%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2326123reg%3D3lang%3D1

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2326562) ভিজিটরের কাউন্টার : 4