প্রকাশিত:
21 OCT 2026 6:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাকেশভাই ভাট-কে অভিনন্দন জানিয়েছেন এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ পুরুষদের ১০০ মিটার টি ৩৭ বিভাগে ব্যক্তিগত সেরা সময় করে ব্রোঞ্জ পদক জয়ের জন্য। দুর্দান্ত দৌড় এবং তাঁর গতি, একাগ্রতা এবং নিষ্ঠা তাঁকে মঞ্চে অত্যন্ত প্রার্থিত স্থানটি এনে দিয়েছে উল্লেখ করে শ্রী মোদী গর্ব প্রকাশ করেছেন এবং আগামী দিনের জন্য তাঁর শুভেচ্ছা জানিয়েছেন।
এক্স-এ একটি পোস্টে প্রধানমন্ত্রীর দফতর ভাগ করে নিয়েছেঃ
“দারুণ দৌড়েছে রাকেশভাই ভাট! সেরা সময় করে এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ পুরুষদের ১০০ মিটার টি ৩৭ বিভাগে ব্রোঞ্জ জয়ে তার জন্য আমরা অত্যন্ত গর্বিত। তাঁর গতি, একাগ্রতা এবং নিষ্ঠা তাঁকে মঞ্চে অত্যন্ত প্রার্থিত স্থানটি এনে দিয়েছে। আগামীদিনের জন্য শুভেচ্ছাঃ PM @narendramodi”
https://x.com/PMOIndia/status/2112890945931022460?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112890945931022460%7Ctwgr%5Edf86246ee40b4f8f09b6d0b01af45e9d7d44b5c9%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2326101reg%3D3lang%3D1
SC / AP /AG/