প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান প্যারা গেমসে ব্রোঞ্জ জয়ের জন্য হিমাংশু নন্দালকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 21 OCT 2026 9:33PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হিমাংশু নন্দালকে অভিনন্দন জানিয়েছেন। ২০২৬ এশিয়ান প্যারা গেমসে পুরুষদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক এসবি-১১ ইভেন্টে  ব্রোঞ্জ জিতে তিনি ভারতের পদক তালিকায় আরও একটি পদক যুক্ত করেছেন।

শ্রী মোদী বলেন যে, ক্রীড়াক্ষেত্রে উৎকর্ষতার প্রতি তাঁর এই নিষ্ঠা প্রশংসনীয়।

এক্স হ্যান্ডলে একটি পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে:

"ভারতের পদক তালিকায় আরও একটি পদক যুক্ত করলেন হিমাংশু নন্দাল! ২০২৬ এশিয়ান প্যারা গেমসে পুরুষদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক এসবি-১১ ইভেন্টে চমৎকার টাইমিংয়ের মাধ্যমে তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন। ক্রীড়াক্ষেত্রে উৎকর্ষতার প্রতি তাঁর এই নিষ্ঠা প্রশংসনীয়। তাঁকে অভিনন্দন এবং তাঁর আগামী প্রচেষ্টার জন্য অনেক শুভকামনা: প্রধানমন্ত্রী

@narendramodi".

https://x.com/PMOIndia/status/2112935995515818358?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112935995515818358%7Ctwgr%5E690e213b09f417ebaddf30a358c353141c92b906%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2326263reg%3D3lang%3D1


SC/MP/SB


(রিলিজ আইডি: 2326452) ভিজিটরের কাউন্টার : 5