প্রকাশিত:
20 OCT 2026 6:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান প্যারা গেমসে মহিলাদের ৪০০ মিটার টি২০ ইভেন্টে আবারও স্বর্ণপদক জয়ের জন্য দীপ্তি জীবনজি-র প্রশংসা করেছেন।
শ্রী মোদী বলেন যে, নিজের পারফরম্যান্স আরও উন্নত করার পাশাপাশি অসাধারণ গেমস রেকর্ড গড়ে খেতাব ধরে রাখা সত্যিই এক উল্লেখযোগ্য কৃতিত্ব। তিনি আরও বলেন, দীপ্তি একজন চ্যাম্পিয়নের প্রকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন, যা অসংখ্য তরুণ ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করবে।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীর
দপ্তর থেকে জানানো হয়েছে:
"এমন এক চ্যাম্পিয়ন, যিনি প্রতিনিয়ত শ্রেষ্ঠত্বের নতুন সংজ্ঞা তৈরি করে চলেছেন!
দীপ্তি জীবনজি এশিয়ান প্যারা গেমসে মহিলাদের ৪০০ মিটার টি২০ ইভেন্টে আবারও স্বর্ণপদক জিতেছেন। তিনি অসাধারণ গেমস রেকর্ড গড়ে নিজের খেতাব অক্ষুণ্ণ রেখেছেন। নিজের পারফরম্যান্সকে আরও উন্নত করে খেতাব ধরে রাখা সত্যিই এক অসাধারণ কৃতিত্ব।
তিনি একজন চ্যাম্পিয়নের প্রকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন। তাঁর এই সাফল্য অগণিত তরুণ ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করবে। আমার পক্ষ থেকে অনেক শুভকামনা: প্রধানমন্ত্রী
@narendramodi"
https://x.com/PMOIndia/status/2112516976547631611?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112516976547631611%7Ctwgr%5E2ce04468d341dc3c021d8c82fcd3540fc401fdca%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2325496reg%3D3lang%3D1
SC/MP/SB