প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান প্যারা-গেমসে রৌপ্য পদক প্রাপ্তির জন্য মনীশ নারওয়ালকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: 20 OCT 2026 7:33PM by PIB Kolkata

নতুন দিল্লি  ২০ অক্টোবর ২০২৬, 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান প্যারা-গেমসে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল SH1 বিভাগে রৌপ্য পদক প্রাপ্তির জন্য মনীশ নারওয়ালকে অভিনন্দন জানিয়েছেন।

শ্রী মোদী বলেন, মনীশ তাঁর একাগ্রতা ও নিষ্ঠার মাধ্যমে ধারাবাহিকভাবে নিজের দক্ষতার পরিচয় দিয়ে চলেছেন। প্রধানমন্ত্রী তাঁকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভবিষ্যতের  জন্য শুভেচ্ছা জানিয়েছেন। 

প্রধানমন্ত্রীর দপ্তর সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায়  জানিয়েছে :

“এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ বিভাগে দুর্দান্ত স্কোরের মাধ্যমে রৌপ্য পদক পেয়েছেন মনীশ নারওয়াল।  অসাধারণ  ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছেন তিনি। মনীশ তাঁর একাগ্রতা ও নিষ্ঠার মাধ্যমে ধারাবাহিকভাবে নিজের দক্ষতার পরিচয় দিয়ে চলেছেন। তাঁকে অভিনন্দন এবং ভবিষ্যতের  জন্য রইল আন্তরিক শুভেচ্ছা: প্রধানমন্ত্রী @narendramodi”

https://x.com/PMOIndia/status/2112519430727217407?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112519430727217407%7Ctwgr%5Ea62e8bf9ca19a2d6a965ed59139d3064fb3573e8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2325509reg%3D3lang%3D1

 

 

SC/CB/DM.


(রিলিজ আইডি: 2325886) ভিজিটরের কাউন্টার : 12