প্রকাশিত:
20 OCT 2026 7:44PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান প্যারা গেমসে মহিলাদের ১০মিটার এয়ার পিস্তল এস এইচ ১ বিভাগে ব্রোঞ্জ পদক প্রাপ্তির জন্য সৃষ্টি অরোরাকে অভিনন্দন জানিয়েছেন।
শ্রী মোদী বলেছেন, সৃষ্টির প্রথম এশিয়ান প্যারা গেমসে এই পদকলাভ সুন্দর এক পথ চলার সূচনা করেছে। তিনি আশা করেন, সৃষ্টি এভাবেই দেশকে গর্বিত করবেন। প্রধানমন্ত্রী তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে;
“ সৃষ্টি অরোরা তার প্রথম এশিয়ান প্যারা গেমসে মহিলাদের ১০মিটার এয়ার পিস্তল এস এইচ ১ বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন। এই পদকলাভ সুন্দর এক পথ চলার সূচনা করেছে। আশা রাখি, সৃষ্টি এভাবেই দেশকে গর্বিত করবেন। তাঁকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইঃ প্রধানমন্ত্রী@narendramodi"
https://x.com/PMOIndia/status/2112520884636549265?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112520884636549265%7Ctwgr%5E25038e2e98a01d4bbfe6493bfc3806170277063b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2325519reg%3D3lang%3D1
SC/CB/DM