প্রধানমন্ত্রীরদপ্তর
এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল এস১৩ বিভাগে রৌপ্যপদক জয়ে রবি কে বুদিগিনাকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
19 OCT 2026 10:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ২০২৬ এশিয়ান প্যারা গেমসে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল এস১৩ বিভাগে রৌপ্য পদক জয়ে
রবি কে বুদিগিনাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় এক্স -এ এক পোস্টে জানিয়েছে:
“ভারতের জন্য এক বিশেষ রৌপ্য পদক! ২০২৬ এশিয়ান প্যারা গেমসে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল এস১৩ বিভাগে রৌপ্য পদক জয়ে রবি কে বুদিগিনাকে অভিনন্দন। তাঁর দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম এবং ক্রীড়া মানসিকতা সত্যিই প্রশংসনীয়। এই সাফল্য রাষ্ট্রের কাছে এক গর্বের মুহূর্ত। তাঁর ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা: প্রধানমন্ত্রী @narendramodi”
https://x.com/PMOIndia/status/2112205270210449740?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112205270210449740%7Ctwgr%5Eedcfaad518119968abbb1d8231e4a5605ac60a06%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2325316reg%3D3lang%3D1
SC/AB/NS
(রিলিজ আইডি: 2325416)
ভিজিটরের কাউন্টার : 4