মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
আই ডি বি আই ব্যাঙ্ক লিমিটেডের কৌশলগত পুনর্গঠন সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলি (FAQs)
প্রকাশিত:
14 OCT 2026 4:53PM by PIB Kolkata
দিল্লি, ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্ন ১: IDBI Bank Ltd.-এর কৌশলগত ক্রেতা কে?
উত্তর: M/s 10955230 Canada Inc. (মূল সংস্থা M/s Fairfax Financial Holdings Ltd.)-কে IDBI Bank Ltd.-এর কৌশলগত ক্রেতা হিসেবে অনুমোদন করা হয়েছে।
প্রশ্ন ২: এই লেনদেনের মোট মূল্য কত?
উত্তর: এই লেনদেনের জন্য নির্ধারিত ক্রয়মূল্য হল ৫২,৮৭৮.০৮০৬১৮১ কোটি টাকা (কথায়: বাহান্ন হাজার আটশো আটাত্তর কোটি আট লক্ষ ছয় হাজার একশো একাশি টাকা মাত্র)।
প্রশ্ন ৩: ভারত সরকার এবং ভারতীয় জীবন বিমা নিগমের মধ্যে এই অর্থ কীভাবে বণ্টন করা হবে?
উত্তর: IDBI Bank Ltd.-এর মোট শেয়ারহোল্ডিংয়ের ৬০.৭২% অংশীদারিত্ব এই লেনদেনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ভারত সরকারের হাতে থাকা ৩০.৪৮% এবং ভারতীয় জীবন বিমা নিগমের হাতে থাকা ৩০.২৪% শেয়ার অন্তর্ভুক্ত রয়েছে। বিক্রয়লব্ধ অর্থও একই অনুপাতে বণ্টন করা হবে।
প্রশ্ন ৪: দরপত্র প্রক্রিয়ায় কতগুলি সংস্থা অংশগ্রহণ করেছিল?
উত্তর: প্রাথমিকভাবে পাঁচটি সংস্থা আগ্রহপত্র জমা দিয়েছিল। প্রাথমিক তথ্যপত্রে নির্ধারিত যোগ্যতার মানদণ্ড ও অযোগ্যতার শর্তাবলি অনুসারে এর মধ্যে চারটি সংস্থা যোগ্য বিবেচিত হয়। শেষ পর্যন্ত দুটি সংস্থা প্রযুক্তিগত ও আর্থিক দরপত্র জমা দেয় এবং এই লেনদেনের জন্য যোগ্য দরদাতা হিসেবে বিবেচিত হয়।
প্রশ্ন ৫: IDBI Bank Ltd.-এর মূল্যায়নের জন্য কোন কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে?
উত্তর: সংস্থাটির ন্যায্য মূল্য নির্ধারণের জন্য দুটি বিকল্প পদ্ধতি ব্যবহার করা হয়েছে। সেগুলি হল— বাজারভিত্তিক গুণিতক পদ্ধতি এবং সম্পদ মূল্যায়ন পদ্ধতি ।
প্রশ্ন ৬. মূল্যায়নের কাজটি কারা সম্পন্ন করেছিলেন?
উত্তর: এই উদ্দেশ্যে নিযুক্ত দুটি স্বতন্ত্র পেশাদার মূল্যায়নকারী সংস্থা প্রতিষ্ঠানের মূল্যায়নের কাজটি সম্পন্ন করেছিল। এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত গোপনীয়তা রক্ষার নিশ্চয়তার কারণে সংস্থা দুটির নাম প্রকাশ করা সম্ভব নয়।
প্রশ্ন ৭. IDBI ব্যাঙ্কের মূল্যায়নের ক্ষেত্রে শেয়ার বাজারের দামের কী ভূমিকা ছিল?
উত্তর: সীমিত লেনদেন হওয়া আইডিবিআই ব্যাঙ্কের শেয়ারের অস্থির বাজারদর বিডের প্রস্তাবিত দামের চেয়ে কখনও বেশি, কখনও কম ছিল। মূল্যায়নের সময়কালে শেয়ারটির দাম ৬১.০১ টাকা থেকে ১১৮.৩৮ টাকার মধ্যে ওঠানামা করেছে। এন্টারপ্রাইজের প্রকৃত অন্তর্নিহিত মূল্যের সঙ্গে মূল্যায়নের সামঞ্জস্য নষ্ট করার প্রবণতা থাকায় এই বাজারদরকে বিবেচনায় নেওয়া হয়নি। এর পরিবর্তে, এই সমস্যা এড়ানোর উপযোগী মার্কেট মাল্টিপল পদ্ধতিতে আপেক্ষিক মূল্যায়ন ব্যবহার করা হয়েছে। ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সমাপনী হিসাবের ভিত্তিতে এন্টারপ্রাইজের ন্যায্য বাজারমূল্য নির্ধারণ করা হয়।
প্রশ্ন ৮. আইডিবিআই ব্যাঙ্কের জমি ও সম্পত্তি-সহ সম্পদগুলির মূল্যায়ন কীভাবে করা হয়েছে?
উত্তর: আইডিবিআই ব্যাঙ্কের ৩১ মার্চ, ২০২৬ তারিখের নিরীক্ষিত হিসাব অনুযায়ী এন্টারপ্রাইজের ন্যায্য নিট সম্পদমূল্য নির্ধারণের জন্য সম্পদ মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতিতে জমি ও সম্পত্তি-সহ বাস্তব ও বিমূর্ত সম্পদের পাশাপাশি দায়বদ্ধতাগুলিকেও বিবেচনায় নেওয়া হয়েছে।
প্রশ্ন ৯. এই লেনদেনের ক্ষেত্রে বেঞ্চমার্ক মূল্য কত ছিল?
উত্তর: দুটি স্বতন্ত্র মূল্যায়নের গড় মূল্য—প্রতি শেয়ার ৭৫.৯৯ টাকা—যোগ্য দরগুলির মূল্যায়নের ক্ষেত্রে বেঞ্চমার্ক মূল্য হিসেবে গণ্য হয়েছে। বিজয়ী দরটি বেঞ্চমার্ক মূল্য এবং উভয় স্বতন্ত্র মূল্যায়নকারী সংস্থার নির্ধারিত ন্যায্য মূল্য—দুইয়েরই বেশি বলে বিবেচিত হয়েছে।
প্রশ্ন ১০. বেঞ্চমার্ক মূল্য কীভাবে নির্ধারণ করা হয়েছিল?
উত্তর: মার্কেট মাল্টিপল পদ্ধতিতে নির্ধারিত ন্যায্য বাজারমূল্য এবং সম্পদ মূল্যায়ন পদ্ধতিতে নির্ধারিত ন্যায্য নিট সম্পদমূল্যের গড়ের ভিত্তিতে বেঞ্চমার্ক মূল্য নির্ধারণ করা হয়েছিল।
প্রশ্ন ১১. পরবর্তী পদক্ষেপ কী?
উত্তর: সফল দরদাতাকে এখন আগ্রহপত্র পর্যায়ে পরিচালিত ‘উপযুক্ত ও যোগ্য’ মূল্যায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাছে নিজেদের যোগ্যতা ও বিশ্বাসযোগ্যতার প্রমাণ পেশ করতে হবে। পাশাপাশি, নির্ধারিত নিয়ন্ত্রক শর্তাবলি মেনে চলার জন্য একটি রূপরেখাও জমা দিতে হবে।
প্রশ্ন ১২. ভারত সরকার এবং জীবন বিমা নিগমের হাতে অবশিষ্ট কত শতাংশ ইক্যুইটি অংশীদারিত্ব থাকবে?
উত্তর: ভারত সরকার অবশিষ্ট ১৫ % ইক্যুইটি অংশীদারিত্ব ধরে রাখবে, অন্যদিকে জীবন বিমা নিগম ১৯ % ইক্যুইটি অংশীদারিত্ব বজায় রাখবে। উভয়েই পরিচালন পর্ষদ থেকে তাঁদের মনোনীত প্রতিনিধিদের প্রত্যাহার করে নেবে এবং সাধারণ শেয়ারহোল্ডারে পরিণত হবে।
প্রশ্ন ১৩. ভারত সরকার এবং জীবন বিমা নিগম কীভাবে IDBI ব্যাঙ্কে তাঁদের অবশিষ্ট শেয়ারহোল্ডিং বিক্রি করবে?
উত্তর: মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুসারে খোলা বাজারের মাধ্যমে ভারত সরকারের অবশিষ্ট শেয়ার বিক্রির জন্য অল্টারনেটিভ মেকানিজমকে ক্ষমতা অর্পণ করেছে। অন্যদিকে, নিয়ন্ত্রক সংস্থাগুলির নির্দেশিকা মেনে চলা নিশ্চিত করে LIC তার অভ্যন্তরীণ পদ্ধতি অনুসারে অবশিষ্ট শেয়ারহোল্ডিং পরিচালনা করতে পারবে।
প্রশ্ন ১৪. ব্যাঙ্কিং ক্ষেত্র এবং সামগ্রিক অর্থনীতিতে এর কী প্রভাব পড়বে?
উত্তর: আমাদের অর্থনীতির ব্যাঙ্কিং ও আর্থিক ক্ষেত্রে এর উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব পড়বে। বেসরকারিকরণের পর IDBI ব্যাঙ্ক অতীতে যেমন সরকারি সহায়তার ওপর নির্ভরশীল ছিল, তেমন নির্ভরতা ছাড়াই তহবিল সংগ্রহ করতে সক্ষম হবে। আশা করা হচ্ছে, কৌশলগত ক্রেতা বেসরকারি পুঁজি বিনিয়োগ করবেন, নতুন প্রযুক্তি নিয়ে আসবেন এবং উন্নততর ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োগ করবেন। এর ফলে ব্যাঙ্কের ব্যবসায়িক সম্ভাবনা বাড়বে এবং ঋণ ও আমানত—উভয় ক্ষেত্রেই বৃদ্ধির মাধ্যমে ব্যাঙ্কটি আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।
প্রশ্ন ১৫. ভূ-রাজনৈতিক উত্তেজনার সময় ভারতের বৈদেশিক ক্ষেত্রে এর কী প্রভাব পড়বে?
উত্তর: এটি এখনও পর্যন্ত আমাদের দেশের আর্থিক ক্ষেত্রে বৃহত্তম প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হবে। এর ফলে অর্থনৈতিক সংস্কারের পক্ষে ইতিবাচক মনোভাব গড়ে উঠবে এবং সামগ্রিকভাবে দেশে বিনিয়োগের পরিবেশের উন্নতি ঘটবে।
SC...
(রিলিজ আইডি: 2324898)
ভিজিটরের কাউন্টার : 3