কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

রেল কর্মীদের ৭৮ দিনের বোনাসে ২,০০৯ কোটি টাকা বরাদ্দ, উপকৃত ১১.৪০ লক্ষ কর্মী

প্রকাশিত: 14 OCT 2026 4:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ অক্টোবর, ২০২৬ 

 

রেল কর্মীদের ৭৮ দিনের উৎপাদনশীলতা-সংযুক্ত বোনাস প্রদানে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই বাবদ মোট ২,০০৯.৬১ কোটি টাকা ব্যয় হবে। এর ফলে উপকৃত হবেন ১১ লক্ষ ৪০ হাজার ৭৭০ জন যোগ্য রেলকর্মী।
প্রতি বছর দুর্গাপুজো ও দশেরার আগে যোগ্য রেলকর্মীদের এই বোনাস প্রদান করা হয়। সেই ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরও প্রায় ১১ লক্ষ ৪০ হাজার অ-গেজেটেড রেলকর্মীকে ৭৮ দিনের বেতনের সমতুল্য বোনাস দেওয়া হবে। রেল পরিষেবার মানোন্নয়ন এবং কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে উৎসাহ জোগানোই এই বোনাস প্রদানের অন্যতম উদ্দেশ্য।
যোগ্য রেল কর্মীদের ক্ষেত্রে বোনাসের সর্বাধিক পরিমাণ ১৭,৯৫১ টাকা। ট্র্যাক রক্ষণাবেক্ষণ কর্মী, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার (গার্ড), স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান, টেকনিশিয়ান সহায়ক, পয়েন্টসম্যান, করণিক কর্মী-সহ অন্যান্য গ্রুপ ‘সি’ কর্মীরা এই বোনাসের আওতাভুক্ত হবেন।
২০২৫-২৬ অর্থবর্ষে ভারতীয় রেলের কর্মদক্ষতা উল্লেখযোগ্য ছিল। ওই অর্থবর্ষে রেল ১৬৭ কোটি টন পণ্য পরিবহণ করে রেকর্ড গড়েছে। পাশাপাশি, প্রায় ৭৪১ কোটি যাত্রী রেলপথে যাতায়াত করেছেন।

 

SC/PM/SB…


(রিলিজ আইডি: 2323304) ভিজিটরের কাউন্টার : 40