রাষ্ট্রপতিরসচিবালয়
৬৬তম ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্সের ফ্যাকাল্টি ও প্রশিক্ষণপ্রাপকদের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ
প্রকাশিত:
13 OCT 2026 3:58PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ অক্টোবর ২০২৬
৬৬তম ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্সের ফ্যাকাল্টি ও প্রশিক্ষণপ্রাপকরা আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন যে, নিরাপত্তা ও প্রযুক্তির ক্ষেত্র দ্রুত পরিবর্তিত ঘটে চলেছে এর ফলে নানাবিধ নতুন ও জটিল চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এই পরিস্থিতির মোকাবিলায় প্রয়োজন অধিকতর প্রস্তুতি, কৌশলগত দূরদর্শিতা এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার সক্ষমতা। দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ আধুনিক যুদ্ধের কৌশল প্রথাগত ক্ষেত্রের বাইরে। যুদ্ধ এখন সাইবার নিরাপত্তা, মহাকাশ প্রযুক্তি এবং জৈব-প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতেও বিস্তৃত হয়েছে।
রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তার বিষয়টি কেবল সামরিক সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়। উদ্ভাবনকে কার্যকর সমাধানে রূপান্তর করার জন্য বৈজ্ঞানিক প্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনীর মধ্যে নিবিড় সহযোগিতার প্রয়োজন রয়েছে। সাম্প্রতিক সংঘাতগুলো এমন সব সাশ্রয়ী প্রযুক্তির গুরুত্বকে সামনে নিয়ে এসেছে, যা উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে সহায়তা করে এবং উপস্থিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে। উদ্ভাবন ও জাতীয় নিরাপত্তার মধ্যে সেতুবন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে তিনি গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন কর্মসূচির মতো সরকারি উদ্যোগগুলোর গুরুত্বের ওপর বিশেষ জোর দেন।
রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, বিজ্ঞান, জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্রমশ বাড়ছে। তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি পুরোপুরি এই প্রযুক্তির ওপর ছেড়ে দেওয়া যায় না এবং এ ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণের ওপর তিনি জোর দেন।
রাষ্ট্রপতি বলেন, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা জাতীয় নিরাপত্তা কাঠামোর একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, বাহ্যিক কারণে সৃষ্ট নানা বিঘ্ন বা প্রতিকূলতা সামাল দেওয়ার সক্ষমতা ভারতীয় অর্থনীতি প্রমাণ করেছে। কৌশলগত কর্ম-স্বাধীনতার সাথে কোনো আপস না করেই ভারত এই সাফল্য অর্জন করেছে।
রাষ্ট্রপতির পুরো ভাষণটি পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/oct/doc_10168_20261013_15583701.pdf?_gl=1*1uqnf2t*_up*MQ..*_ga*MTcxMzYzMjQyMS4xNzkxODg3Njgy*_ga_Q414Y0X6EE*czE3OTE4ODc2ODEkbzEkZzAkdDE3OTE4ODc2ODEkajYwJGwwJGgw*_ga_QJJ6LZ8LHV*czE3OTE4ODc2ODMkbzEkZzAkdDE3OTE4ODc2ODMkajYwJGwwJGgw
SC/AB/DM
(রিলিজ আইডি: 2322883)
ভিজিটরের কাউন্টার : 4