কৃষিমন্ত্রক
প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনার এক বছর পূর্ণ হ’ল
প্রকাশিত:
12 OCT 2026 4:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা (পিএম ডিডিকেওয়াই)-র এক বছর পূর্তি উপলক্ষ্যে ১১ অক্টোবর কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর নতুন দিল্লির ন্যাশনাল এগ্রিকালচারাল সায়েন্স কমপ্লেক্সে একটি অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ চৌহান বলেন, প্রথম বছরটি এই প্রকল্পের ভিত্তিকে সুসংহত করার উপর জোর দেওয়া হয়েছে। আগামী বছরগুলিতে এই প্রকল্পের কার্যকারিতা প্রকাশ পাবে। কৃষি উৎপাদন, দ্রুত ফসল কাটা, সেচ ও জলের ব্যবস্থা, কৃষি ঋণ এবং ফসল কাটার পরবর্তীকালের পরিকাঠামোর উন্নতিসাধন সহ কৃষকদের আয় বৃদ্ধির উপরও জোর দেন তিনি।
শ্রী চৌহান বলেন, এই প্রকল্পের সাফল্য কৃষকদের জীবনধারার মানের পরিবর্তনের মধ্য দিয়েই ধরা পড়বে। কৃষি ক্ষেত্রকে ফলদায়ী করে তুলতে এবং সুস্থায়ী উপার্জনের পথ গড়ে দিতে সমস্ত অংশীদারদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। শ্রী চৌহান বলেন, কেন্দ্র রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করছে এবং কৃষকদের এই প্রকল্পগত সুবিধা পৌঁছে দিতে জেলাস্তরে কর্মপরিকল্পনাকে ফলদায়ী করে তুলতে। ১০০টি পিএম ডিডিকেওয়াই জেলাকে প্রকৃত ধন-ধান্য করে তোলার আহ্বান জানান তিনি। এই প্রকল্পে সাফল্যের ক্ষেত্রে সর্বোচ্চ স্থান অধিকার করেছে বিহারের গয়া জেলা, রাজস্থানের নাগৌর পেয়েছে দ্বিতীয় স্থান এবং মধ্যপ্রদেশের উমারিয়া তৃতীয় স্থান দখল করেছে।
প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা ২০২৫-২৬ কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হয়। ২০২৫ সালের ১১ অক্টোবর থেকে এটি আনুষ্ঠানিকভাবে কাজ চালু করে। কম ফলনশীল ১০০টি জেলাকে এই প্রকল্পের আওতাভুক্ত করা হয়। এই প্রকল্পের উদ্দেশ্য হ’ল – কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের বৈচিত্র্যকরণ, সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা, ফসল কাটার পর পঞ্চায়েত ও ব্লক স্তরে তা সংরক্ষণের ব্যবস্থা করা, জলসেচ ও স্বল্প ও দীর্ঘকালীন ঋণ সুবিধা প্রদান করা। এই প্রকল্পে ১১টি মন্ত্রকের ৩৬টি কেন্দ্রীয় প্রকল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
SC/AB/SB
(রিলিজ আইডি: 2322360)
ভিজিটরের কাউন্টার : 6