প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

সরকার প্রধান হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে অভিনন্দনের জন্য জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি-কে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 07 OCT 2026 9:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ অক্টোবর, ২০২৬

 

সরকার প্রধান হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে অভিনন্দনের জন্য জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি-কে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছর জুলাইতে জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফরের উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ওই সফর দুদেশের অংশীদারিত্ব আরও জোরদার করেছে। দীর্ঘ বন্ধুত্বের ওপর ভিত্তি করে দুই দেশ সারাবিশ্বের শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে চলবে। ভারত-জাপান কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫-তম বার্ষিকী দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশাবাদী।    

এক্স পোস্টে এই মর্মে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

https://x.com/narendramodi/status/2107829791726645746?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2107829791726645746%7Ctwgr%5Ebc280687edc753bfbeac03658946a10bd5a8b7c8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2320435reg%3D3lang%3D1 

 

SC / AC /AG


(রিলিজ আইডি: 2320648) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam