নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

রাজনৈতিক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের প্রোটোকল স্পষ্ট করল নির্বাচন কমিশন, জানালো যে আজ বিকেল ৪টের আগে কোনও রাজনৈতিক দল সাক্ষাতের জন্য আবেদন করেনি

প্রকাশিত: 06 OCT 2026 9:44PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬  অক্টোবর  ২০২৬

 

আজ নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে কয়েকটি রাজনৈতিক দলের মিছিল চলার সময় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে, কয়েকজন সাংসদ তাঁদের প্রতিনিধি দল সহ কমিশনের সঙ্গে দেখা করতে ইচ্ছুক। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, আজ বিকেল ৪টে পর্যন্ত কোনও রাজনৈতিক দল কমিশনের সঙ্গে বৈঠকের জন্য আবেদন জানায়নি।

বিকেল ৪টে নাগাদ দিল্লি পুলিশের কাছ থেকে খবর পাওয়া যায়, বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিতে চায়। 

২০২৫ সালে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের একটি কার্যপ্রণালী স্থির করেছিল। সব রাজনৈতিক দলকেই এই কার্যপ্রণালী সম্পর্কে জানানো হয়েছিল এবং তারা তা মেনে চলে। কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিদল বা বিভিন্ন রাজনৈতিক দলের যৌথ প্রতিনিধিদল কমিশনের সঙ্গে দেখা করতে চাইলে তাদের প্রতিনিধিদের মাধ্যমে সাক্ষাতের সময় চেয়ে আবেদন করতে হয়। উভয় পক্ষের পারস্পরিক সম্মতিতে বৈঠকের সময় নির্ধারিত হয়। 

আজ বিকেল ৪টের পর নির্বাচন কমিশন যখন সাংসদদের সঙ্গে বৈঠকের প্রস্তাব বিবেচনা করছিল, তখন দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার কমিশনকে জানান, ২৪০ জন সাংসদকে নিয়ে সংসদের অ্যানেক্স ভবনে এই বৈঠক করতে চাওয়া হয়েছে। নির্বাচন কমিশন এই অনুরোধকে অস্বাভাবিক মনে করে এবং তা গ্রহণ করতে অস্বীকার করে। নির্বাচন কমিশনের প্রোটোকল অনুযায়ী এই ধরনের বৈঠক কেবলমাত্র কমিশনের কার্যালয়েই হতে পারে।

তবুও নির্বাচন কমিশন নজিরবিহীনভাবে সাংসদদের স্মারকলিপি গ্রহণ করার জন্য তাদের প্রবীণতম এক প্রতিনিধিকে সভাস্থলে পাঠানোর প্রস্তাব দেয়। কিন্তু সাংসদরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। 

নির্বাচন কমিশন দেশের সংসদীয় ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি নিজস্ব প্রোটোকল ও প্রথাকেও সম্মান করে। যেকোনও রাজনৈতিক দল যেকোনও সময়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের অনুরোধ জানাতে পারে। কমিশন বিবেচনা করে বৈঠকের একটি তারিখ ও সময় নির্ধারণ করে। এটি একটি নিয়মিত প্রক্রিয়া।


SC/SD/NS…


(রিলিজ আইডি: 2320034) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , हिन्दी , Urdu , Marathi , Telugu , Malayalam