প্রতিরক্ষা মন্ত্রক
ভারতীয় নৌবাহিনীর জাহাজের জন্য ব্রহ্মোস ফায়ার কন্ট্রোল সিস্টেম ও লঞ্চার কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রক ৬৬১ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে
পোস্ট করার দিনক্ষণ:
06 OCT 2026 1:35PM by PIB Agartala
নতুন দিল্লি, ০৬ অক্টোবর, ২০২৬
৬ অক্টোবর ২০২৬ তারিখে নতুন দিল্লিতে, ভারতীয় নৌবাহিনীর জাহাজের জন্য ‘ব্রহ্মোস ফায়ার কন্ট্রোল সিস্টেম’ ও ‘লঞ্চার’ কেনার জন্য প্রতিরক্ষা সচিব শ্রী রাজেশ কুমার সিং-এর উপস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রক ‘ব্রহ্মোস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড’-এর সঙ্গে ৬৬১.৫০ কোটি টাকা মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে।
অন্তত ৬৮ শতাংশ দেশীয় উপাদান বা প্রযুক্তির ব্যবহারের শর্তযুক্ত এই প্রকল্পটি এমএসএমই-সহ ভারতের বিভিন্ন শিল্পের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করে। এই প্রকল্পে তিন বছর ধরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটি ভারতের সামুদ্রিক নিরাপত্তা কাঠামো ও প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক সামরিক প্রযুক্তির দেশীয়করণের প্রয়াসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।
ব্রহ্মোস হলো ভারতীয় নৌবাহিনীর প্রধান ভূপৃষ্ঠ-থেকে-ভূপৃষ্ঠে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। নৌবাহিনীর প্রথমসারির বিভিন্ন যুদ্ধ জাহাজে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। এটি সুপারসনিক গতিতে অত্যন্ত নিখুঁতভাবে স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2319651)
ভিজিটরদের কাউন্টার : 2