রাষ্ট্রপতিরসচিবালয়
সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টকে আপ্যায়িত করলেন রাষ্ট্রপতি
প্রকাশিত:
05 OCT 2026 10:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে ভারত সফররত সুইস কনফেডারেশনের প্রসিডেন্ট গাই পার্মেলিন-কে সাদর অভ্যর্থনা জানান। সফররত নেতাকে নৈশভোজে আপ্যায়িত করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনের শাসনের প্রতি দায়বদ্ধতার দৃষ্টিকোণ থেকে ভারত এবং সুইজারল্যাণ্ডের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভবনা, সংস্কৃতি এবং মানুষে মানুষে সংযোগের ক্ষেত্রে দু-দেশের সহযোগিতার পরিসর বিস্তৃত। নিয়মিত উচ্চ পর্যায়ের আদান-প্রদান এই দ্বিপাক্ষিক সম্পর্কে গতি সঞ্চার করেছে। ভারতে পরিকাঠামো সহ নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিভিন্ন সুইস সংস্থা বিনিয়োগ করছে এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়ে এই অংশীদারিত্ব আরও জোরদার করা যেতে পারে। সুইস প্রসিডেন্টের ভারত সফরকালে প্রযুক্তি ও গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়া অত্যন্ত ইতিবাচক একটি দিক বলে রাষ্ট্রপতি মন্তব্য করেছেন।
আগামীদিনে দু-দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে দুই নেতাই প্রত্যয়ী।
SC/AC/NS….
(রিলিজ আইডি: 2319473)
ভিজিটরের কাউন্টার : 3