প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত-আরব আমির শাহী যৌথ সেনা মহড়া মাউন্টেন গার্ডিয়ান ২০২৬ শুরু হয়েছে উত্তরাখণ্ডে

প্রকাশিত: 05 OCT 2026 3:50PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ৫ অক্টোবর, ২০২৬


ভারত-আরব আমির শাহী যৌথ সেনা মহড়া মাউন্টেন গার্ডিয়ান ২০২৬ শুরু হয়েছে উত্তরাখণ্ডের চৌবাতিয়ায় ফরেন ট্রেনিং নোডে। ৫-৮ অক্টোবর, ২০২৬ এই মহড়া চলবে। এর লক্ষ্য আন্তঃকর্মসম্পাদন, পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা বৃদ্ধি। জোর দেওয়া হবে পাহাড়ের যুদ্ধে। 

দুই পক্ষ থেকেই ৯২ জন করে মহড়ায় অংশ নিচ্ছেন। ভারতীয় সেনাদলে ভৈরব ব্যাটেলিয়নের জওয়ানরা আছেন। আরব আমির শাহীর সেনা পক্ষে আছে মাউন্টেন ইনফ্রান্ট্রি ব্যাটেলিয়ান। দুই বাহিনীর মহিলা আধিকারিক এবং জওয়ানরাও এই মহড়ায় অংশ নিচ্ছেন নির্দিষ্ট ভূমিকার ভিত্তিতে।

দুই দেশের সেনাবাহিনী যৌথ পরিকল্পনা করবে, কৌশল অভ্যাস করবে, বন্দুক চালাবে, শারীরিক সক্ষমতার প্রশিক্ষণ হবে, রক ক্লাইম্বিং করবে, বাধা অপসারণের প্রশিক্ষণ হবে এবং সংহত ক্ষেত্র অনুশীলনেও তাঁরা যোগদেবেন।

মাউন্টেন গার্ডিয়ান ২০২৬-এর মহড়া দুই পক্ষকেই দেবে পেশাদারী অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার, কৌশলগত দক্ষতা বৃদ্ধি করার এবং কার্যক্ষেত্রে সেরা ব্যবস্থা আদান প্রদান করার সুবিধা। এই মহড়া ভারত এবং আরব আমির শাহীর মধ্যে সেনা সহযোগিতাও শক্তিশালী করবে এবং দুদেশের মধ্যে আস্থা এবং বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করবে।

SC/AP/SG


(রিলিজ আইডি: 2319288) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Gujarati , Tamil