বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশীয় এআই ভিশন এসওসি তৈরির লক্ষ্যে ১৩০ কোটি টাকার গবেষণা ও উন্নয়ন ও উদ্ভাবনে সহায়তার জন্য বিগএন্ডিয়ান সেমিকন্ডাক্টরস-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের টিডিবি

প্রকাশিত: 05 OCT 2026 12:23PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ অক্টোবর ২০২৬


অত্যাধুনিক গুরুত্বপূর্ণ  প্রযুক্তির ব্যবহারের জন্য সেমিকন্ডাক্টর ক্ষেত্রে দেশের ক্ষমতা অর্জনের তোলার ক্ষেত্রে ভারতের  উদ্যোগকে আরও শক্তিশালী করতে, কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের (ডিএসটি) টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি) বেঙ্গালুরুর 'বিগএন্ডিয়ান সেমিকন্ডাক্টরস'-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবনের জন্য 'রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন' (আরডিআই) তহবিলের মাধ্যমে ১৩০ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে।     
  
'প্রজেক্ট বীর-এআই' প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ২৬০ কোটি টাকা এবং এর লক্ষ্য হলো প্রযুক্তিটিকে 'টেকনোলজি রেডিনেস লেভেল' –এর পঞ্চম স্তর থেকে নবম পর্যায়ে উন্নীত করা। এই আর্থিক সহায়তা 'অপশনাল কনভার্টিবল ডেট'-এর মাধ্যমে প্রদান করা হবে। সুরক্ষিত ভাবে মেধা এবং নির্দিষ্ট কাজের উপযোগী অ্যাপ্লিকেশন-স্পেসিফিক সেমিকন্ডাক্টর সমাধানের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে, 'প্রজেক্ট বীর-এআই'-এর লক্ষ্য হলো দেশীয় প্রযুক্তির প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে ক্যামেরা-নির্ভর 'এআই ভিশন সিস্টেম-অন-চিপ' তৈরি করা।    

সেমিকন্ডাক্টর ও প্রযুক্তি সরবরাহের ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভরতা কমানোর জন্য  বিশেষ করে সিসিটিভি সিস্টেমের মতো নজরদারির কাজের জন্য একটি নিরাপদ এআই চিপ তৈরির ওপর এই প্রকল্পটি গুরুত্ব দিচ্ছে। প্রস্তাবিত এই প্ল্যাটফর্মটিতে এআই প্রসেসিং এবং স্মার্ট বৈশিষ্ট্যগুলোর সঙ্গে নিরাপত্তা, গোপনীয়তা ও সংযোগ স্থাপনের সক্ষমতার সমন্বয় ঘটানো হয়েছে। প্রাথমিকভাবে ভারত ও দক্ষিনী বিশ্বের উন্নয়নশীল দেশসমূহ সিসিটিভি সহ নজরদারি ব্যবস্থার জন্য এই প্রযুক্তিটি তৈরি করা হচ্ছে। পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে এটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। নজরদারি ব্যবস্থার বাইরেও প্রতিরক্ষা, স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা, শিল্প এবং চিকিৎসার মতো বিভিন্ন ক্ষেত্রে এই প্ল্যাটফর্মটি ব্যবহারের সম্ভাবনা রয়েছে, যা দেশীয় প্রযুক্তিতে  এআই-চালিত সেমিকন্ডাক্টরের জন্য একটি বৃহত্তর বাজার তৈরি করবে। 

এছাড়াও, এই প্রকল্পটি ভারতের ক্রমবর্ধমান ভিএলএসআই  ডিজাইন ও সেমিকন্ডাক্টর ক্ষেত্রের দক্ষ জনসম্পদকে কাজে লাগিয়ে দেশীয় সংস্থাগুলির ডিজাইন সংক্রান্ত ক্ষমতাকে একটি সম্প্রসারণযোগ্য পণ্য প্ল্যাটফর্মে পরিবর্তন করা হবে । সাধারণ কাজে ব্যবহারের চিপের পরিবর্তে নির্দিষ্ট কাজের উপযোগী সিস্টেম অন চিপ বা এসওসি -এর ওপর গুরুত্ব দিয়ে, এই কর্মসূচিটি শিল্পের সুনির্দিষ্ট চাহিদা মেটানোর পাশাপাশি দ্রুত প্রযুক্তি প্রয়োগ ও   বাণিজ্যিকীকরণের পথ প্রশস্ত করতে চায়। গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে যন্ত্রের সঙ্গে যুক্ত এবং মেধা ব্যবস্থার  ব্যবহারের ফলে নিজস্ব এআই ও সেমিকন্ডাক্টর প্রযুক্তির গুরুত্ব ক্রমশ বাড়ছে। তথ্যের নিরাপত্তা, গোপনীয়তা, ডিভাইস-স্তরের বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিক্ষেত্রে সার্বভৌমত্ব সংক্রান্ত চাহিদা পূরণে নিরাপদ ও নির্দিষ্ট কাজের উপযোগী চিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 

 

SC/CB/DM


(রিলিজ আইডি: 2319102) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: Urdu , English , Gujarati , हिन्दी , Assamese