প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান গেমস ২০২৬-এ পারদর্শিতার জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 04 OCT 2026 9:53PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ৪ অক্টোবর, ২০২৬


২০২৬-এর এশিয়ান গেমসের সমাপ্তি হল, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় প্রতিযোগীদের প্রত্যেককে অভিনন্দন জানালেন নিষ্ঠা, ঐকান্তিকতা এবং উল্লেখযোগ্য ক্রীড়া মনোভাব নিয়ে দেশের প্রতিনিধিত্ব করার জন্য।

প্রধানমন্ত্রী সকল পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন, যাঁদের পারদর্শিতা দেশের জন্য প্রভূত আনন্দ বয়ে এনেছে। 

শ্রী মোদী আশা প্রকাশ করে বলেছেন যে, এই খেলা আগামী বছরগুলিতে আরও বড় সাফল্য পাওয়ার জন্য অনুপ্রাণিত করবে এবং তৃণমূল স্তরে ক্রীড়াকে শক্তিশালী করতে অবদান রাখবে। 

শ্রী মোদী এক্স-এ লিখেছেন :
“২০২৬-এর এশিয়ান গেমস সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমার অভিনন্দন ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে। তাঁদের নিষ্ঠা, ঐকান্তিকতা এবং উল্লেখযোগ্য ক্রীড়া মানসিকতা নিয়ে দেশের প্রতিনিধিত্ব করার জন্য।

অভিনন্দন আমাদের সব পদকজয়ীদের, যাঁদের পারদর্শিতায় দেশ প্রভূত আনন্দ লাভ করেছে।
এই খেলা যেন আগামী বছরগুলিতে আরও বেশি করে সাফল্য পেতে উদ্বুদ্ধ করে। তাঁরা যেন তৃণমূল স্তরেও ক্রীড়াক্ষেত্রকে শক্তিশালী করতে অবদান রাখেন।”

https://x.com/narendramodi/status/2106762224039837734?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2106762224039837734%7Ctwgr%5Ea51fc8362b59eeabdd16e0a92af80d30e6bed493%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2318948reg%3D3lang%3D1 

 

 

SC/AP/SG


(রিলিজ আইডি: 2319059) ভিজিটরের কাউন্টার : 6