প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান গেমসে গল্ফে মহিলাদের দলগতভাবে রৌপ্য পদক প্রাপ্তির জন্য অদিতি অশোক, প্রণবী শরৎ উরস এবং দীক্ষা ডাগরকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: 04 OCT 2026 9:53AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৪ অক্টোবর ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে গল্ফে মহিলাদের দলগতভাবে রৌপ্য পদক প্রাপ্তির জন্য অদিতি অশোক, প্রণবী শরৎ উরস এবং দীক্ষা ডাগরকে অভিনন্দন জানিয়েছেন।

 

প্রধানমন্ত্রী বলেন, তাঁদের অধ্যবসায় এবং দৃঢ় সংকল্পের কারণেই এই সাফল্য অর্জিত হয়েছে। 

 

তিনি আশা করেন, অদিতি অশোক, প্রণবী শরৎ উরস এবং দীক্ষা ডাগরের সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং আগামীদিনে তাঁরা সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছোবেন।  

 

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সামাজিক মাধ্যম এক্স-এ বলা হয়েছে;

 

“এশিয়ান গেমস ২০২৬-এ গতকাল গল্ফে মহিলাদের দলগতভাবে রৌপ্য পদক প্রাপ্তির জন্য অদিতি অশোক, প্রণবী শরৎ উরস এবং দীক্ষা ডাগরকে অভিনন্দন জানাই। তাঁদের অধ্যবসায় এবং দৃঢ় সংকল্পের কারণেই এই সাফল্য অর্জিত হয়েছে। 

তাঁদের সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং আগামীদিনে তাঁরা সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছোবেন এই প্রার্থনা করি : প্রধানমন্ত্রী @narendramodi”

 

https://x.com/PMOIndia/status/2106586430449574248?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2106586430449574248%7Ctwgr%5Eb13bf042ecc7d6d665fb8cfc641c81e9b9e7eaf8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2318818reg%3D3lang%3D1

 

 

 

SC/CB/AS


(রিলিজ আইডি: 2318873) ভিজিটরের কাউন্টার : 11