প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

চার দশকেরও বেশি সময় পর এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় করায় ভারতীয় মহিলা হকি দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: 02 OCT 2026 7:22PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ অক্টোবর ২০২৬

 

 

চার দশকেরও বেশি সময় পর এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় করায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলা হকি দলকে অভিনন্দন জানিয়েছেন।

 

প্রধানমন্ত্রী বলেন, এই সাফল্য অসাধারণ দক্ষতা ও দলীয় প্রচেষ্টার ফল। তিনি দলের দৃঢ় সংকল্পের প্রশংসা করে একে অনুপ্রেরণাদায়ক বলে অভিহিত করেন।

 

শ্রী মোদী দলের আগামী দিনের প্রচেষ্টার জন্য শুভকামনা জানান। এই সাফল্য সারা দেশে হকির জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে;

 

“ভারতীয় হকির জন্য এক অত্যন্ত বিশেষ মুহূর্ত!

 

এশিয়ান গেমসে চার দশকেরও বেশি সময় পর কাঙ্ক্ষিত স্বর্ণপদক জয় করায় ভারতীয় মহিলা হকি দলের সাফল্যে দেশের মানুষ আনন্দিত। এটি অসাধারণ দক্ষতা ও দলীয় প্রচেষ্টার ফল। তাদের দৃঢ় সংকল্পও অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। দলের আগামী দিনের প্রচেষ্টার জন্য আমার শুভকামনা রইল।

 

এই সাফল্য যেন সারা দেশে হকির জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তোলে : প্রধানমন্ত্রী @narendramodi”

 

https://x.com/PMOIndia/status/2106006852484137203?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2106006852484137203%7Ctwgr%5E6d6c03d186074f13598b59bfcd5eb69289d20b73%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2318340reg%3D3lang%3D1

 

 

SC/PM/AS


(রিলিজ আইডি: 2318589) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Gujarati , Tamil