তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

কাহিনী, চলচ্চিত্র এবং বিশ্ব স্বরের উদযাপন: আইএফএফআই ২০২৬ গোয়ায় সংবাদ মাধ্যমকে আমন্ত্রণ জানাচ্ছে; মিডিয়া অ্যাক্রেডিটেশন এখন থেকে চালু!

মুম্বাই, ০১  অক্টোবর  ২০২৬

 

গোয়ার পানাজিতে মূল মঞ্চ অধিকার করবে ছায়াছবি, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (আইএফএফআই)-র ৫৭তম সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ এর ২০-২৮ নভেম্বর। ভারত এবং সারা বিশ্বের চলচ্চিত্র নির্মাতা, পেশাদার, সাংবাদিক এবং চলচ্চিত্র উৎসাহীদের একসঙ্গে করে আইএফএফআই উদযাপন করবে কাহিনীকথনের জাদু, চলচ্চিত্রের মাধ্যমে প্রকাশের বৈচিত্র্য এবং সেই সৃজনশীলতা যা বিভিন্ন সংস্কৃতির দর্শক শ্রোতাকে সংযুক্ত করে।

উৎসবে আয়োজিত হবে বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা, চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কথোপকথন এবং নেটওয়ার্কিং-এর সুবিধার মাধ্যমে বিভিন্ন কাহিনী এবং প্রেক্ষাপট, তৈরি করবে ধারণা, আলোচনা এবং সহযোগিতার জন্য এক প্রাণবন্ত মঞ্চ। গোয়া এখন প্রস্তুত এই চলচ্চিত্রের মহা উদযাপনের আয়োজন করতে, আইএফএফআই সারা বিশ্বের চলচ্চিত্র মহলকে অভিনব জায়গা দেবে সৃষ্টিশীল আদান-প্রদান এবং অর্থবহ যোগাযোগের জন্য। 

প্রতি বছর আইএফএফআই-এর উদ্দেশ্যকে বড় করে দেখাতে সংবাদ মাধ্যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। নিউজ রিপোর্টস, ইন্টারভিউ, রিভিউ, ফিচার এবং ডিজিটাল কভারেজের মাধ্যমে সংবাদ মাধ্যম ভারত এবং সারা বিশ্বের দর্শকদের কাছে চলচ্চিত্র উৎসবের ছায়াছবিগুলি, ঘটনাক্রম এবং আলোচনাকে পৌঁছে দিতে সাহায্য করে। এটি সাহায্য করে বৈচিত্র্যময় শিল্পী এবং তাঁদের শিল্পকে উদযাপন করতে। আইএফএফআই উৎসবে সংবাদ মাধ্যমের নিয়মিত যোগদানকে অত্যন্ত মূল্য দেয়। কারণ আইএফএফআই এবং সৃষ্টিশীল প্রকাশের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে এবং বৃহত্তর সচেতনতা গড়ে তুলতে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

যে সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া ২০২৬ (আইএফএফআই)-তে যোগ দিতে ইচ্ছুক তারা সরকারি প্রেস ইনফরমেশন ব্যুরো অ্যাক্রেডিটেশন পোর্টাল https://accreditation.pib.gov.in/eventregistration/login.aspx -তে মিডিয়া ডেলিগেট হিসেবে নাম নথিভুক্ত করতে পারেন। 

মিডিয়া অ্যাক্রেডিটেশন জানালা খুললো আজ ১ অক্টোবর ২০২৬ থেকে। নথিভুক্তিকরণের শেষ তারিখ ১৫ অক্টোবর, ২০২৬।

অ্যাক্রেডিটেশন প্রাপ্ত পেশাদাররা চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা, চলচ্চিত্র নির্মাতা এবং পেশাদারদের সঙ্গে বার্তালাপ, নেটওয়ার্কিং সুবিধা, উৎসব সংক্রান্ত অন্যান্য কাজকর্ম সহ বিভিন্ন উৎসব কর্মসূচিতে প্রবেশাধিকার পাবেন। 

মিডিয়া ডেলিগেটদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তাঁরা যেন আবেদন জমা দেওয়ার আগে অ্যাক্রেডিটেশন সংক্রান্ত গাইডলাইনগুলি সযত্নে পড়েন। আবেদনকারীদের বৈধ পরিচয়পত্র, পেশাদারি যোগ্যতা, সচল যোগাযোগ নম্বর এবং ই-মেল অ্যাড্রেস জমা দিতে হবে। সেইসঙ্গে জমা দিতে হবে অ্যাক্রেডিটেশন পোর্টালে বর্ণিত অন্য কোনও  প্রয়োজনীয় সহায়ক নথি।  


SC/AP/NS


(রিলিজ আইডি: 2317677) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Gujarati , Tamil , Kannada , Malayalam