লোকসভা সচিবালয়
azadi ka amrit mahotsav

লোকসভার প্রাক্তন অধ্যক্ষ জি.এম.সি. বালাযোগীর প্রতি শ্রদ্ধা নিবেদন লোকসভার অধ্যক্ষের

প্রকাশিত: 01 OCT 2026 3:03PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ অক্টোবর ২০২৬

 

লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা আজ সংবিধান সদনের সেন্ট্রাল হল-এ লোকসভার প্রাক্তন অধ্যক্ষ জি.এম.সি. বালাযোগীর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এই উপলক্ষে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশ, সাংসদবৃন্দ, প্রাক্তন সাংসদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিও  প্রাক্তন অধ্যক্ষ বালাযোগীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

লোকসভার মহাসচিব শ্রী উৎপল কুমার সিং এবং রাজ্যসভার মহাসচিব শ্রী পি.সি. মোদীও সংবিধান সদনের সেন্ট্রাল হল-এ শ্রী বালাযোগীর প্রতি শ্রদ্ধা জানান।

জি.এম.সি বালাযোগী দ্বাদশ অধ্যক্ষ ছিলেন এবং ত্রয়োদশ লোকসভার অধ্যক্ষ হিসেবেও পুনরায় নির্বাচিত হয়েছিলেন।

তাঁর প্রতিকৃতিটি এঁকেছেন শ্রী হিম চ্যাটার্জি। সংবিধান সদনের বাইরের লবিতে স্থাপিত এই প্রতিকৃতিটি ২০১৪ সালের ১০ই ফেব্রুয়ারি ভারতের তৎকালীন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি উন্মোচন করেছিলেন।

https://x.com/ombirlakota/status/2105539778292982063?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2105539778292982063%7Ctwgr%5E461de0ca8272433938a607071540139505437753%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2317578reg%3D48lang%3D1

 

 

SC/AB/DM


(রিলিজ আইডি: 2317675) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: हिन्दी , English , Urdu , Gujarati , Tamil , Telugu