প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান গেমস ২০২৬ - এ মহিলাদের কম্পাউন্ড টিম ইভেন্টে সোনা জেতার জন্য প্রধানমন্ত্রী জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ এবং চিকিথা তানিপার্থীকে অভিনন্দন জানিয়েছেন

প্রকাশিত: 30 SEP 2026 1:57PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমস ২০২৬-এ মহিলাদের কম্পাউন্ড দলগত ইভেন্টে স্বর্ণপদক জয় করায় জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ এবং চিকিতা তানিপার্থিকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন যে, তাঁদের এই ফলাফল বিশ্ব রেকর্ডের সমকক্ষ হয়েছে, যা এই সাফল্যকে আরও বিশেষ করে তুলেছে।
শ্রী মোদী তীরন্দাজদের এই সাফল্যকে এক অসাধারণ অর্জন হিসেবে অভিহিত করেন এবং সমগ্র দলের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য তাঁদের শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স হ্যান্ডলে এক পোস্টে বলা হয়েছে:
“ভারতের জন্য সোনা!
এশিয়ান গেমস ২০২৬-এ মহিলাদের কম্পাউন্ড দলগত ইভেন্টে স্বর্ণপদক জয়ের জন্য জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ এবং চিকিতা তানিপার্থিকে অভিনন্দন। এই জয়টি আরও বিশেষ কারণ তাঁদের ফলাফল বিশ্বরেকর্ড স্পর্শ করেছে। আমাদের তীরন্দাজদের জন্য এটি এক অসাধারণ সাফল্য। পুরো দলের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা: PM@narendramodi”.

https://x.com/PMOIndia/status/2105202459811693042?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2105202459811693042%7Ctwgr%5Ee0b279bfe18b050d95caa7b954e2c1b75ba36802%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2316904reg%3D48lang%3D1

 

 

SC/PM/SB


(রিলিজ আইডি: 2317010) ভিজিটরের কাউন্টার : 4