দক্ষতাউন্নয়নওশিল্পোদ্যোগমন্ত্রক
ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬-এ দশম স্থান দখল ভারতের; ৬টি রৌপ্য পদক ও ২০টি ‘মেডাল ফর এক্সিলেন্স’ জয়
প্রকাশিত:
27 SEP 2026 8:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
চিনের সাংহাইতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দক্ষতা প্রতিযোগিতা 'ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬'-এ টিম ইন্ডিয়া ৬টি রৌপ্য পদক এবং ২০টি 'মেডেল ফর এক্সিলেন্স' (উৎকর্ষের জন্য পদক) জিতে দশম স্থান অধিকার করেছে। 'ওয়ার্ল্ডস্কিলস লিওন ২০২৪'-এ ভারত চারটি ব্রোঞ্জ পদক ও ১২টি 'মেডেল ফর এক্সিলেন্স' জিতে ত্রয়োদশ স্থান দখল করেছিল; সেই তুলনায় এবারের ফলাফল বিশ্বমঞ্চে ভারতের দক্ষ তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে রইল।
'ওয়ার্ল্ডস্কিলস সাংহাই'-এ রৌপ্য পদক জয়ী ছয়জন হলেন – বেকারি বিভাগে স্মৃতি নাম্বিয়ার; ডেন্টাল প্রোস্থেটিক্স বিভাগে মহম্মদ সালাম; ডিজিটাল ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া ডিজাইনে কোবিদ অজয় গাংরাডে; ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন টেকনোলজিতে পার্থ ভোরা; লজিস্টিকস অ্যান্ড ফ্রেইট ফরওয়ার্ডিং-এ মেহরুন্নিসা বেগম এবং রিটেইল সেলস বা খুচরা বিক্রয় বিভাগে সানিয়া জোশী।
এছাড়াও ভারত কারিগরি, শিল্প, ডিজিটাল, সৃজনশীল এবং পরিষেবা সংক্রান্ত বিভিন্ন দক্ষতায় ২০টি 'মেডেল ফর এক্সিলেন্স' পেয়েছে। বেকারি বিভাগে রৌপ্য পদক জয়ী স্মৃতি নাম্বিয়ারকে ভারতের হয়ে 'বেস্ট অফ নেশন' (দেশের সেরা প্রতিযোগী) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
২০২৬ সালের ২২ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত ছয় দিনের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রায় ৭০টি দেশ ও অঞ্চল থেকে ১৪০০-রও বেশি তরুণ অংশ নিয়েছিলেন। ভারতের প্রতিনিধিত্বকারী দলে ছিলেন ৭০ জন প্রতিযোগী।
২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলা তীব্র প্রতিযোগিতার পর, ২৭ সেপ্টেম্বর সাংহাইতে আয়োজিত এক জমকালো সমাপ্তি অনুষ্ঠানে বিজয়ীদের স্বীকৃতি জানানো হয়।
'ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬'-এ ৬টি রৌপ্য পদক এবং ২০টি 'মেডেল ফর এক্সিলেন্স' জয়ের মাধ্যমে টিম ইন্ডিয়ার অসাধারণ পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানিয়ে ভারত সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বিষয়ক প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী বলেন: “বিশ্বমঞ্চে দক্ষতার ক্ষেত্রে আমাদের অগ্রগতির যাত্রায় এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। পূর্বের সাফল্যকে ছাপিয়ে আমাদের তরুণ প্রতিযোগীরা ভারতের দক্ষ প্রতিভার ক্রমবর্ধমান শক্তি ও প্রতিযোগিতামূলক সক্ষমতার প্রমাণ দিয়েছে। এই অর্জনে অবদান রাখা প্রতিটি প্রতিযোগী, বিশেষজ্ঞ, প্রশিক্ষক এবং শিল্প-অংশীদারকে আমি অভিনন্দন জানাই। পদক জয়ের বাইরেও যে বিষয়টি আমাদের গর্বিত করে, তা হলো বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সময় আমাদের তরুণদের আত্মবিশ্বাস, দৃঢ় সংকল্প এবং শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ।"
'মেডেল ফর এক্সিলেন্স' সেইসব প্রতিযোগীদের প্রদান করা হয় যারা 'ওয়ার্ল্ডস্কিলস'-এর আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুযায়ী উচ্চস্তরের পেশাগত দক্ষতার প্রমাণ দেন।
এই প্রতিযোগিতার মাধ্যমে অর্জিত আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পর্কে নিজের মতামত জানাতে গিয়ে ভারত সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বিষয়ক মন্ত্রকের অর্থনৈতিক উপদেষ্টা এবং ‘ওয়ার্ল্ডস্কিলস ইন্ডিয়া’-র আনুষ্ঠানিক প্রতিনিধি মিস মনীষা সেনশর্মা বলেন: “ওয়ার্ল্ডস্কিলস কেবল প্রতিযোগিতার বিষয় নয়, এটি শেখারও একটি বড় সুযোগ। সাংহাই আমাদের প্রতিযোগী ও বিশেষজ্ঞদের বিশ্বজুড়ে প্রতিনিয়ত পরিবর্তনশীল পেশাগত মানদণ্ড, নতুন প্রযুক্তি এবং আন্তর্জাতিক সর্বোত্তম কর্মপদ্ধতি সম্পর্কে জানার এক অমূল্য অভিজ্ঞতা দিয়েছে।"
এ বছর ভারতের অংশগ্রহণের একটি উল্লেখযোগ্য দিক হ'ল, ১১টি নতুন ও উদীয়মান দক্ষতা বিভাগে প্রথমবারের মতো অংশগ্রহণ।
বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন -
http:// https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315640®=3&lang=1
SC/MP/SB
(রিলিজ আইডি: 2315910)
ভিজিটরের কাউন্টার : 6