অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

২৭ থেকে ২৯ সেপ্টেম্বর কাতার সফরে অর্থমন্ত্রী

প্রকাশিত: 27 SEP 2026 8:31PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭ সেপ্টেম্বর ২০২৬

 

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামন ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর  সরকারী সফরে কাতার যাচ্ছেন৷ সফরে অর্থ মন্ত্রকের আধিকারিকদের নিয়ে গঠিত প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি৷

এই সফরে শ্রীমতি সীতারামন ২৮শে সেপ্টেম্বর দোহায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক (এআইআইবি)-এর পরিচালন পর্ষদের ১১তম বার্ষিক সাধারণ সভায় যোগ দেবেন। এআইআইবি-র প্রেসিডেন্ট এবং জর্ডান, সুইজারল্যান্ড, আলজেরিয়া, সৌদি আরব, নেপালের অর্থমন্ত্রীদের সঙ্গেও  গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকও করবেন তিনি।

এআইআইবি-এর বার্ষিক বৈঠকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভারতীয় গভর্নর হিসেবে উপস্থিত থাকবেন। ভারত ঐ ব্যাঙ্কের দ্বিতীয় বৃহত্তম অংশীদার।

সরকারী সফরের অঙ্গস্বরূপ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী কাতার সরকারের নেতৃত্বের সঙ্গেও সাক্ষাৎ করবেন। তিনি কাতারের ব্যবসায়িক  নেতৃত্ব এবং বিনিয়োগকারীদের সঙ্গেও কথা বলবেন।

একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক হিসাবে  এআইআইবি এশিয়ায় সুস্থায়ী পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি, সুস্থায়ী অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পরিকাঠামো এবং অন্যান্য উৎপাদনমুখী ক্ষেত্রে বিনিয়োগ প্রসারে উৎসাহ দেয়, যাতে সম্পদ সৃষ্টি হয়  এবং উন্নত পরিকাঠামোগত যোগাযোগ গড়ে ওঠে।

 

SC/AB/DM


(রিলিজ আইডি: 2315899) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati