শিল্পওবাণিজ্যমন্ত্রক
পূর্ব এশিয়ার অর্থমন্ত্রীদের চতুর্দশ শীর্ষ সম্মেলনে এবং ভারত ও আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির অর্থমন্ত্রীদের ২৩তম আলোচনায় ভারতের অংশগ্রহণ
প্রকাশিত:
24 SEP 2026 7:32PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফিলিপিন্সের ম্যানিলায় পূর্ব এশিয়ার অর্থমন্ত্রীদের চতুর্দশ শীর্ষ সম্মেলনে এবং ভারত ও আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির অর্থমন্ত্রীদের ২৩তম আলোচনা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন বাণিজ্য দপ্তরের অতিরিক্ত সচিব শ্রী নীতিন কুমার যাদব। আসিয়ান গোষ্ঠীর ১১টি দেশ, অর্থাৎ ব্রুনেই, কাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পূর্ব তিমর এবং ভিয়েতনামের অর্থমন্ত্রীরা বৈঠকে উপস্থিত ছিলেন। এঁদের সঙ্গে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের সদস্য দেশগুলি, অর্থাৎ ভারত, অস্ট্রেলিয়া, চিন, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যোগ দেন।
বৈঠকে অর্থনীতি সংক্রান্ত আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে। আসিয়ান সচিবালয় থেকে ২০২৭ সালের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন পূর্বাভাস সংক্রান্ত পরিসংখ্যান দেওয়া হয়েছে।
দ্য ইকনমিক রিসার্চ ইনস্টিটিউট ফর আসিয়ান অ্যান্ড ইস্ট এশিয়া সংশ্লিষ্ট অঞ্চলে উন্নয়নের জন্য জ্বালানি নিরাপত্তা ও শিল্পায়ন নিয়ে একটি পেপার উপস্থাপন করেছে। এছাড়াও, আসিয়ান ও ভারতের মন্ত্রীপর্যায়ের আলোচনায় সংশ্লিষ্ট অঞ্চলের সঙ্গে ভারতের শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পন্থাপদ্ধতি নিয়ে মতবিনিময় হয়েছে। ভারত ও আসিয়ান গোষ্ঠীর মধ্যে ২০২৫-২৬ অর্থবর্ষে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১২,৮৩৮ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। ২২ তারিখ ভারতীয় প্রতিনিধিরা পূর্ব এশিয়া শিখর সম্মেলনের পাশাপাশি বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন। পরেরদিন, অর্থাৎ ২৩ সেপ্টেম্বর আসিয়ান-ভারত বাণিজ্য ফোরামের বৈঠকেও তাঁরা যোগ দেন।
SC/CB/DM.
(রিলিজ আইডি: 2314784)
ভিজিটরের কাউন্টার : 17