রেল মন্ত্রক
azadi ka amrit mahotsav

দক্ষিণ-মধ্য রেলওয়েতে প্রথমবার চালু হল কবচ ৪.০; নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক

পোস্ট করার দিনক্ষণ: 23 SEP 2026 12:18PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ-মধ্য রেলওয়েতে প্রথমবার চালু হল কবচ ৪.০; যা রেল নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক। হায়দ্রাবাদ ডিভিশনে মালকাজগিরি-কামারেড্ডি ১০৮ কিলোমিটার অংশে কবচ ৩.২-এর বদলে চালু হয়েছে কবচ ৪.০।

দক্ষিণ-মধ্য রেলের ১,৪৬৫ কিলোমিটার জুড়ে চালু থাকা কবচ ৩.২-এর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রযুক্ত হচ্ছে আরও উন্নততর কবচ ৪.০।

কবচ ৪.০-র আওতায় স্থান নির্ধারণ, সিগন্যালিং, স্টেশনে স্টেশনে যোগাযোগের কাজ হয় আরও দক্ষতার সঙ্গে।

কবচ হল, দেশে তৈরি স্বয়ংক্রিয় রেল সুরক্ষা প্রযুক্তি।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2313977) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Tamil , Telugu , Kannada