প্রধানমন্ত্রীরদপ্তর
রামধারী সিং দিনকরজিকে তাঁর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
23 SEP 2026 11:31AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রকবি রামধারী সিং দিনকরজিকে তাঁর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, রামধারী সিং দিনকরের কবিতাগুলি অত্যন্ত বলিষ্ঠ। এই কবিতাগুলি জনসচেতনতা গড়ে তুলতে এবং সকলের মধ্যে জাতীয় গৌরবের ভাবনাকে প্রসারিত করতে সহায়তা করেছে। দেশবাসীর মধ্যে শৌর্য ও আত্মসম্মানবোধকে সঞ্চারিত করে এই কবিতাগুলি। তাঁর রচনা শুধু যে সাহিত্যকে সমৃদ্ধ করেছে তাই নয়, পাশাপাশি মাতৃভূমির প্রতি নিজেকে উৎসর্গ করে দেওয়ার মানসিকতাও গড়ে তুলেছে। তিনি আরও বলেন, কবির সুবিশাল ব্যক্তিত্ব এবং শাশ্বত রচনা ভারতবাসীকে সর্বদাই পথ দেখাবে।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :
“রাষ্ট্রকবি রামধারী সিং দিনকরজিকে তাঁর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করি। রামধারী সিং দিনকরের কবিতাগুলি অত্যন্ত বলিষ্ঠ। এই কবিতাগুলি জনসচেতনতা গড়ে তুলতে এবং সকলের মধ্যে জাতীয় গৌরবের ভাবনাকে প্রসারিত করতে সহায়তা করেছে। দেশবাসীর মধ্যে শৌর্য ও আত্মসম্মানবোধকে সঞ্চারিত করে এই কবিতাগুলি। তাঁর রচনা শুধু যে সাহিত্যকে সমৃদ্ধ করেছে তাই নয়, পাশাপাশি মাতৃভূমির প্রতি নিজেকে উৎসর্গ করে দেওয়ার মানসিকতাও গড়ে তুলেছে। কবির সুবিশাল ব্যক্তিত্ব এবং শাশ্বত রচনা ভারতবাসীকে সর্বদাই পথ দেখাবে।”
https://x.com/narendramodi/status/2102586247567016273?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2102586247567016273%7Ctwgr%5E94edc5ff552d41967d59293758316b72fb406767%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2313741reg%3D48lang%3D1
SC/CB/DM
(রিলিজ আইডি: 2313822)
ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam