প্রধানমন্ত্রীর দপ্তর
জনগণের স্নেহ ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর
পোস্ট করার দিনক্ষণ:
17 SEP 2026 11:31AM by PIB Agartala
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর জন্মদিনে সারা দেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শ্রী মোদী বলেন, কিছু কিছু বিষয় বা আচরণ অত্যন্ত বিশেষ হয়ে থাকে এবং তা হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। তিনি 'আশীর্বাদ কা দিয়া'-কে ভালোবাসার এমনই এক বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন। এটি তাঁকে গভীরভাবে ছুঁয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি আশীর্বাদ আমাদের প্রিয় ভারতকে আরও অধিক নিষ্ঠার সঙ্গে সেবা করার ক্ষেত্রে তাঁর সংকল্পকে আরও সুদৃঢ় করে তোলে।
শ্রী মোদী এক্স হ্যান্ডলে বলেছেন:
কিছু কিছু বিষয় বা আচরণ অত্যন্ত বিশেষ হয়ে থাকে!
#AshirwadKaDiya ভালোবাসার এমনই এক বহিঃপ্রকাশ যা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।
প্রতিটি আশীর্বাদ আমাদের প্রিয় ভারতকে আরও অধিক নিষ্ঠার সঙ্গে সেবা করার ক্ষেত্রে আমার সংকল্পকে আরও সুদৃঢ় করে তোলে।
https://x.com/narendramodi/status/2100442359922409662?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2100442359922409662%7Ctwgr%5E19748b8841a34ddb4d96a63895839a87d800b92c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2311201reg%3D48lang%3D1
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2311473)
ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam