স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
azadi ka amrit mahotsav

স্টেম সেল থেরাপির নিয়ন্ত্রণ সংক্রান্ত সতর্কবার্তা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের

পোস্ট করার দিনক্ষণ: 17 SEP 2026 9:18AM by PIB Agartala

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

 

স্টেম সেল থেরাপির নিয়ন্ত্রণ নিয়ে ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টস (রেজিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন) আইন, ২০১০-এর অধীন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক ১৬ সেপ্টেম্বর সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্কবার্তা দিয়েছে। ৩০ জানুয়ারি, ২০২৬ তারিখে সুপ্রিম কোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের অনুমোদিত তালিকায় যে সমস্ত রোগের কারণে স্টেম সেল থেরাপির প্রয়োজন, কেবল সেগুলির ক্ষেত্রেই নিয়মিত চিকিৎসাগত পরীক্ষায় তা ব্যবহৃত হতে পারে।

অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারের ক্ষেত্রে স্টেম সেল রিসার্চ, ২০১৭-র জাতীয় নির্দেশিকা অনুযায়ী, কেবলমাত্র অনুমোদিত চিকিৎসাগত পরীক্ষায় স্টেম সেল থেরাপির ব্যবহার হতে পারে। সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলকে এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের মেনে চলতে বলা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, স্টেম সেল থেরাপির ক্ষেত্রে বিধিবদ্ধ নির্দেশিকা না মেনে চললে ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টস (রেজিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন) আইন, ২০১০-এর অধীন রেজিস্ট্রেশন বাতিল ও জরিমানা হতে পারে।

ন্যাশনাল মেডিকেল কমিশন সব রাজ্যের মেডিকেল কাউন্সিলগুলিকে আরও জানিয়েছে যে তাদের ৫ সেপ্টেম্বরের নির্দেশিকা যদি অমান্য হয়ে থাকে, বিশেষত কোনো রেজিস্টার্ড মেডিকেল প্র্যাক্টিশনার তা অমান্য করলে তাঁর বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা নিতে হবে।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2311466) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Tamil , Malayalam