উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

উপরাষ্ট্রপতি শ্রী সি.পি. রাধাকৃষ্ণন তেলেঙ্গানায় হায়দ্রাবাদ মুক্তি দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিলেন

প্রকাশিত: 17 SEP 2026 12:53PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭  সেপ্টেম্বর  ২০২৬

 

উপরাষ্ট্রপতি শ্রী সি.পি. রাধাকৃষ্ণন তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের প্যারেড গ্রাউন্ডে ৭৯তম হায়দ্রাবাদ মুক্তি দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিলেন। 

সমাবেশে ভাষণে উপরাষ্ট্রপতি বলেন যে ১৯৪৮এর ১৭ সেপ্টেম্বর স্বাধীন ভারতের ইতিহাসে বিশেষ অধ্যায়ের সমাপ্তি নির্দেশ করে যেদিন ভারতের সঙ্গে তৎকালীন হায়দ্রাবাদ রাজ্য সংযুক্ত হয়। হায়দ্রাবাদ রাজ্য যুক্ত হয় ১৯৪৮এর সেপ্টেম্বরের একাধিক ঘটনা এবং অপারেশন পোলো-র ফলস্রুতিতে। তিনি বলেন যে, হায়দ্রাবাদ মুক্তি দিবস শুধুমাত্র একটি তারিখের উদযাপন নয়, এটি দেশ গঠনের যাত্রা এবং যে মূল্যবোধ ভারতকে একসঙ্গে বেঁধে রেখেছে তার স্মরণে। 

তিনি বলেন, হায়দ্রাবাদের কাহিনী মনে করিয়ে দেয় এক বিশাল সমস্যা যা তরুণ দেশ মুখোমুখি হয়েছিল মানুষকে একসঙ্গে করতে, যেসব মানুষ নানা রাজনৈতিক পরিস্থিতি থেকে উঠে এসেছে। এটি রাষ্ট্রীয় নেতৃত্ব, সাহস এবং আত্মত্যাগের কাহিনী। এর পরেই এসেছিল সাংবিধানিক গণতন্ত্র গঠনের চলমান এবং বৃহত্তর কর্ম যেখানে প্রত্যেক নাগরিকের সমান স্থান।

জাতীয় সংহতিতে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদানকে স্মরণ করে উপরাষ্ট্রপতি বলেন যে, প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সর্দার প্যাটেল এমন একটি সময় অসাধারণ দায়িত্ব নিয়েছিলেন যখন ভারত দেশ বিভাগের যন্ত্রনা থেকে সেরে উঠছে এবং পাশাপাশি কয়েকশো করদ রাজ্য একটি দেশে যুক্ত হচ্ছে। শ্রী সি.পি. রাধাকৃষ্ণন বলেন, সর্দার প্যাটেলজি শক্তিশালী এক ভারতের ইস্পাত কঠিন ভিত স্থাপন করেছিলেন।

ভারতের দেশ গঠনের বিভিন্ন পর্যায়ের মধ্যে তুলনা করে উপরাষ্ট্রপতি বলেন, ‘গান্ধীজি এবং নেতাজী সুভাষ চন্দ্র বোস জি ভারতের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সর্দার প্যাটেল জি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আজকের ভারতের সঙ্গে করদ রাজ্যগুলিকে এক করার কাজে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি এখন গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন উন্নত ভারত-বিকশিত ভারত@২০৪৭ গঠনে।’

হায়দ্রাবাদ সংগ্রামের পিছনে মানুষের আন্দোলনের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শ্রী সি.পি. রাধাকৃষ্ণন বলেন যে ছাত্র, বুদ্ধিজীবী, লেখক, সমাজকর্মী, রাজনৈতিক কর্মী, কৃষক এবং সাধারণ মানুষ সংগ্রামে অংশ নিয়েছিলেন এবং কারাদণ্ড ভোগ করেছিলেন, হিংসার শিকার হয়েছিলেন এবং প্রভূত বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন।

তিনি রামজি গোন্দ, তুরেবাজ খান এবং কোমারম ভীম সহ ও অন্য দেশপ্রেমীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন এবং জানান তাঁদের সাহস আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস শুধুমাত্র সরকারি দপ্তরে তৈরি হয় না বা কোনও বিখ্যাত দেশ নেতা তৈরি করেন না, বরং করেন সাধারণ মানুষও যাঁরা তাঁদের প্রতি হওয়া অন্যায়কে নিয়তি বলে মেনে নিতে অস্বীকার করেন। 

তিনি বলেন, “রাজনৈতিক সংহতি অঞ্চলকে এক করতে পারে, সাংবিধানিক গণতন্ত্র নাগরিকদের এক করতে পারে।” তিনি জোর দিয়ে বলেন যে জাতীয় ঐক্য শুধুমাত্র ভূগোলের দ্বারা এক থাকতে পারে না, তাকে শক্তিশালী করতে হবে সমান অধিকার, সমান মর্যাদা এবং সমান সুযোগ দিয়ে।

তিনি বলেন, ভারতের ঐক্য মানে এই নয় যে প্রত্যেক নাগরিককে একই রকম হতে হবে, ভারতীয়রা বিভিন্ন ভাষা বলতে পারে, বিভিন্ন প্রথা অনুসরণ করতে পারে, পুজো করতে পারে ভিন্ন ভাবে এবং রাজনৈতিক মত ভিন্ন হতে পারে। কিন্তু তারা একসঙ্গে হন সংবিধান দ্বারা এবং একটি নীতি দ্বারা। সেটি হল, সার্বভৌমত্ব যা শুধুমাত্র মানুষেরই জন্য।

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ভূমিকার উল্লেখ করে উপরাষ্ট্রপতি বলেন, এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল করদ রাজ্যগুলির সংযুক্তিকরণে এবং ১৯৪৭-৪৮এ ভারতে আঞ্চলিক সংহতি সুরক্ষায়। তিনি তেলেঙ্গানা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং অন্যান্য উপদ্রুত অঞ্চলে বাম চরমপন্থার বিরুদ্ধে তাঁদের লড়াইয়ের প্রশংসা করেন।

উপরাষ্ট্রপতি যুদ্ধ স্মারক পরিদর্শন করেন এবং পুস্পস্তবক অর্পণ করেন সাহসী বীরদের প্রতি।

তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং চমকপ্রদ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শন করেন। তিনি বলেন, হায়দ্রাবাদের ঐতিহ্য দেশকে মনে করিয়ে দেয় যে সংযুক্তিকরণ এগিয়ে দেয় অন্তর্ভুক্তিকরণের দিকে এবং দেশাত্মবোধ শেষ পর্যন্ত তার পূর্ণ প্রকাশ পায় দেশ সেবায়। 

উপরাষ্ট্রপতি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সিবিসি আয়োজিত প্রদর্শনীটি ঘুরে দেখেন যেখানে প্রদর্শিত হয়েছে হায়দ্রাবাদের মুক্তি ও ভারতের সঙ্গে সংযুক্তিকরণের ইতিহাস, সংগ্রাম, আত্মত্যাগ। 

তেলেঙ্গানার রাজ্যপাল শ্রী শিব প্রসাদ শুক্লা, কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী বন্দি সঞ্জয় কুমার, মালকাজগিরি সাংসদ শ্রী এতেলা রাজেন্দর এবং অন্যান্য বিশিষ্টজন উপস্থিত ছিলেন।  


https://x.com/VPIndia/status/2100471967631466543?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2100471967631466543%7Ctwgr%5E99da18ddda75c84d45d1162058860b4992c151da%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2311252reg%3D48lang%3D1

https://x.com/VPIndia/status/2100469076258894005?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2100469076258894005%7Ctwgr%5E99da18ddda75c84d45d1162058860b4992c151da%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2311252reg%3D48lang%3D1

https://x.com/VPIndia/status/2100472529127350506?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2100472529127350506%7Ctwgr%5E99da18ddda75c84d45d1162058860b4992c151da%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2311252reg%3D48lang%3D1

https://x.com/VPIndia/status/2100478927278059686?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2100478927278059686%7Ctwgr%5E99da18ddda75c84d45d1162058860b4992c151da%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2311252reg%3D48lang%3D1

 

 


SC/AP/NS….


(রিলিজ আইডি: 2311321) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Gujarati , Telugu , Malayalam