বিদ্যুৎমন্ত্রক
শ্রী মনোহর লাল জি২০ গোষ্ঠীর বিদ্যুৎ মন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিয়েছেন
প্রকাশিত:
16 SEP 2026 12:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর ২০২৬
কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী শ্রী মনোহর লাল ১৫ সেপ্টেম্বর হিউস্টনে জি২০ গোষ্ঠীর বিদ্যুৎ মন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ করেন। তিনি ২টি অধিবেশনে বক্তব্য রাখার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেছেন।
মন্ত্রী একটি সুরক্ষিত ও ভরসাযোগ্য বিদ্যুৎ ব্যবস্থাপনা গড়ে তুলতে ভারতের উদ্যোগের কথা জানান। তিনি বলেন, অজীবাশ্ম জ্বালানীকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ দেশে মোট বিদ্যুৎ উৎপাদনের ৫০ শতাংশ অতিক্রম করেছে। ন্যাশনাল সিঙ্গল ইউন্ডো সিস্টেম, পরিবেশ এবং পিএম গতিশক্তির মতো বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্যে বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজকর্ম কীভাবে পরিচালিত হচ্ছে, সেই বিষয় নিয়েও মন্ত্রী বৈঠকে আলোচনা করেন।
শ্রী মনোহর লাল মার্কিন বিদ্যুৎ সচিব শ্রী ক্রিশ রাইট এবং কানাডার শক্তি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী শ্রী কোরি হোগান-এর সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ সচিবের সঙ্গে আলোচনায় কৃত্রিম মেধা, উচ্চমানের কম্পিউটিং-এর সাহায্যে বিদ্যুৎ ক্ষেত্রের পরিকাঠামো গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে কানাডার মন্ত্রীর সঙ্গে সমুদ্র মন্থন প্রকল্পের আওতায় উপকূলীয় অঞ্চলে জ্বালানী উত্তোলন সহ দক্ষভাবে জ্বালানী ব্যবহারে কানাডার সহায়তায় বিভিন্ন প্রকল্প নিয়েও তাঁরা মতবিনিময় করেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী জ্বালানীর বিভিন্ন উৎসকে কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
SC/CB/NS…
(রিলিজ আইডি: 2310895)
ভিজিটরের কাউন্টার : 7