প্রতিরক্ষামন্ত্রক
আউলি ও মহাযানে ভারত – মার্কিন যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভ্যাস শুরু হয়েছে
প্রকাশিত:
15 SEP 2026 4:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
উত্তরাখন্ডের আউলিতে ফরেন ট্রেনিং নোডে আজ ভারত – মার্কিন যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভ্যাসের ২২তম পর্বের উদ্বোধনী সমারোহের আয়োজন হ’ল। এই উপলক্ষ্যে অংশগ্রহণকারীদের উদ্দেশে বিশেষ বার্তা দেন ১৪ নম্বর পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল অমরেশ গুঞ্জন এবং মার্কিন বাহিনীর ফার্স্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড কমব্যাট টিম ও একাদশ এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার কর্ণেল বেঞ্জামিন জ্যাকম্যান। উভয়পক্ষের ৬০০ জন সেনাকর্মী এই মহড়ায় অংশ নিচ্ছেন। উত্তর প্রদেশের আউলির পাশাপাশি রাজস্থানের মহাযান ফিল্ড ফায়ারিং রেঞ্জেও এই মহড়া চলছে।
পার্বত্য এলাকায় পদাতিক বাহিনীর কর্মকান্ড নিয়েই মূলত এই মহড়া চলছে। প্রযুক্তির ব্যবহারের বিষয়টি এখানে অগ্রাধিকারপ্রাপ্ত। মহাযানে ড্রোন এবং স্বয়ংক্রিয় নানা ব্যবস্থাপনা নিয়েও মহড়া হবে।
SC/AC/SB
(রিলিজ আইডি: 2310744)
ভিজিটরের কাউন্টার : 2