শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
azadi ka amrit mahotsav

আগামীকাল মুম্বাইতে ইমারত ও অন্যান্য নির্মাণ শ্রমিকদের নিয়ে দুদিনের জাতীয় সম্মেলন শুরু হবে

প্রকাশিত: 10 SEP 2026 3:43PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ সেপ্টেম্বর, ২০২৬

 

ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক, মহারাষ্ট্র সরকারের সহযোগিতায়, মুম্বাইতে ১১ ও ১২ সেপ্টেম্বর ইমারত ও অন্যান্য নির্মাণ কর্মীদের নিয়ে একটি জাতীয় সম্মেলনের আয়োজন করছে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়ার সভাপতিত্বে। 

সম্মেলনে যোগ দেবেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান এবং অণু, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ প্রতিমন্ত্রী শ্রীমতী শোভা করন্দলাজে এবং রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের শ্রমমন্ত্রী, শীর্ষ স্থানীয় আধিকারিকগণ, বিওসিডব্লিউ কল্যাণ পর্ষদের চেয়ারপার্সন ও সচিবগণ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ স্থানীয় আধিকারিকরা। 

সম্মেলনে স্টেট বিওসিডব্লিউ ডিজিটাল লেবার চক, লেবার চক-কাম-ফ্যাসিলিটেশন সেন্টার এবং অনলাইন বিওসিডব্লিউ সেস কালেকশন পোর্টালের মতো ২০২৫-এর নভেম্বরে নতুন দিল্লিতে জাতীয় শ্রম সম্মেলনে শুরু হওয়া তিনটি প্রধান উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হবে। এই উদ্যোগগুলির লক্ষ্য কর্মসংস্থানের সুবিধা করা, শ্রমিক-কেন্দ্রিক পরিষেবাকে আরও মর্যাদাপূর্ণ ও সহজলভ্য করে তোলা এবং সেস সংগ্রহ ও তদারকিতে আরও স্বচ্ছতা ও কার্যকারিতা আনা। 

এই সম্মেলনে পশ্চিমবঙ্গ সহ ৯টি রাজ্য তাদের নিজ নিজ উদ্যোগের সূচনা করবে। এর ফলে নির্মাণ কর্মীরা কর্মসংস্থান সংক্রান্ত পরিষেবা আরও ভালোভাবে পাবেন। 

পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশ আসন্ন জাতীয় সম্মেলনে অনলাইন বিওসিডাব্লিউ সেস কালেকশন পোর্টালের উদ্বোধন করবে। এই পদক্ষেপের লক্ষ্য বিওসিডাব্লিউ কাঠামোয় ডিজিটাল প্রক্রিয়াকে জোরদার করার পাশাপাশি সুষ্ঠুভাবে সেস সংগ্রহ ও তদারকি করা। 

মুম্বাইয়ে বিওসিডব্লিউ সম্মেলনে বিহার ও পশ্চিমবঙ্গের লেবার চক-কাম-ফেসিলিটেশন সেন্টারের উদ্বোধন হবে। এই কেন্দ্রগুলির উদ্দেশ্য নির্মাণ কর্মীদের কর্মসংস্থান এবং কল্যাণমূলক পরিষেবা পাওয়ার সুবিধা প্রদান এবং তাদের যা প্রয়োজন তার জন্য সাহায্য করা।

দুই দিনের এই সম্মেলনের লক্ষ্য কেন্দ্র, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিওসিডব্লিউ কল্যাণ পর্ষদের মধ্যে আরও জোরালো সমন্বয় গড়ে তোলা, রূপায়ণে কোথায় ফাঁক থেকে যাচ্ছে সেটা চিহ্নিত করা এবং নির্মাণ কর্মীদের সামাজিক সুরক্ষা, কল্যাণ এবং কর্মসংস্থানের সুবিধা কার্যকরীভাবে আরও সহজে পৌঁছে দিতে অগ্রাধিকারক্ষেত্র স্থির করা। 

 

 

SC/AP/SKD


(রিলিজ আইডি: 2308739) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Odia