সংসদবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু জহর নবোদয় বিদ্যালয়গুলির ২৭তম জাতীয় যুব সংসদ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন

প্রকাশিত: 09 SEP 2026 11:52AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯  সেপ্টেম্বর  ২০২৬

 

জহর নবোদয় বিদ্যালয়গুলির জন্য আয়োজিত ২৭তম জাতীয় যুব সংসদ প্রতিযোগিতা (২০২৫-২৬)-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বেলা ৩টে থেকে নয়াদিল্লির সংসদ ভবন চত্বরের গ্রন্থাগার ভবনে অবস্থিত জিএমসি বালাযোগী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং প্রতিযোগিতায় সফল শিক্ষার্থী ও বিদ্যালয়গুলির হাতে পুরস্কার তুলে দেবেন। এই উপলক্ষে ২৭তম জাতীয় যুব সংসদ প্রতিযোগিতায় (২০২৫-২৬) প্রথম স্থান অর্জনকারী "পিএম শ্রী জহর নবোদয় বিদ্যালয়, উখরুল-১, মণিপুর (শিলং অঞ্চল)"-এর শিক্ষার্থীরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে "যুব সংসদ অধিবেশন"-এর একটি বিশেষ পরিবেশনা উপস্থাপন করবে।

সংসদীয় বিষয়ক মন্ত্রক গত ৩০ বছর ধরে জহর নবোদয় বিদ্যালয়গুলিতে যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। জহর নবোদয় বিদ্যালয়গুলির জন্য জাতীয় যুব সংসদ প্রতিযোগিতা প্রকল্পের আওতায় ভারত জুড়ে নবোদয় বিদ্যালয় সমিতির ৮টি অঞ্চলের ১০০টি বিদ্যালয়ের মধ্যে এই সিরিজের ২৭তম প্রতিযোগিতাটি ২০২৫-২৬ বর্ষে আয়োজন করা হয়েছিল।

মন্ত্রকের এই যুব সংসদ কর্মসূচির লক্ষ্য হল, তরুণ প্রজন্মের মধ্যে আত্ম-শৃঙ্খলা, ভিন্ন মতের প্রতি সহনশীলতা, সঠিক উপায়ে মতামত প্রকাশ এবং গণতান্ত্রিক জীবনযাত্রার অন্যান্য গুণাবলী গড়ে তোলা। পাশাপাশি, এই কর্মসূচি শিক্ষার্থীদের সংসদের কার্যপদ্ধতি ও নিয়মকানুন এবং আলোচনা ও বিতর্কের কৌশলের সঙ্গে পরিচিত করে তোলে

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করার জন্য "পিএম শ্রী জওহর নবোদয় বিদ্যালয়, উখরুল-১, মণিপুর (শিলং অঞ্চল)"-কে 'রানিং পার্লামেন্টারি শিল্ড' ট্রফি প্রদান করা হবে। এছাড়া, নিজ নিজ অঞ্চলে প্রথম স্থান অর্জনকারী ৭টি বিদ্যালয়কে মন্ত্রী মেধা-সূচক ট্রফি প্রদান করবেন। এর মধ্যে রয়েছে, পশ্চিমবঙ্গের পুরুলিয়ার প্রধানমন্ত্রী শ্রী জহর নবোদয় বিদ্যালয়ও। 

 


SC/MP/NS…


(রিলিজ আইডি: 2308369) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil , Telugu