পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক
azadi ka amrit mahotsav

গুয়াহাটিতে এনআরএল সেন্টারে এমসি²+ এর ডেডিকেটেড কো-ওয়ার্কিং স্পেস ও ইনোভেশন নোডের উদ্বোধন আগামীকাল

সমগ্র উত্তর পূর্বাঞ্চলের স্টার্টআপ ও উদ্ভাবন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এমসি²+ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ

পোস্ট করার দিনক্ষণ: 09 SEP 2026 2:02PM by PIB Agartala

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর,২০২৬: ভারতের স্টার্টআপ ও উদ্ভাবন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের উপর গুরুত্ব দিয়ে এমসি²+ আগামীকাল গুয়াহাটির এনআরএল সেন্টারের ষষ্ঠ তলায় একটি ডেডিকেটেড নোড এবং কো-ওয়ার্কিং স্পেস চালু করবে।

গুয়াহাটির প্রাণকেন্দ্রে অবস্থিত এই নতুন কেন্দ্রটিতে স্টার্টআপ, উদ্যোক্তা ও উদ্ভাবকদের জন্য একটি প্রাণবন্ত, সহযোগিতামূলক এবং পেশাদার পরিবেশ হিসেবে গড়ে তোলা হয়েছে। উদীয়মান উদ্যোগগুলির পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখে এখানে উন্নতমানের পরিকাঠামো, পেশাদার সহায়তা, প্রযুক্তিগত দক্ষতা, বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ এবং শিল্পক্ষেত্রের সংযোগ একই ছাদের নিচে নিয়ে আসা হয়েছে।

নতুন এই পরিকাঠামোতে রয়েছে ৫০টিরও বেশি ডেডিকেটেড ওয়ার্কস্টেশন, ১৬টি কেবিন, ৪টি ইনভেস্টর মিটিং রুম এবং ২টি টেকনিক্যাল কনসালট্যান্ট রুম। এছাড়াও রয়েছে ২টি মিটিং রুম, একটি পূর্ণাঙ্গ ক্যাফেটেরিয়া এবং কমন এরিয়া। দেশের শীর্ষস্থানীয় স্টার্টআপ ও উদ্ভাবন কেন্দ্রগুলির মানদণ্ড অনুসরণ করে এই পরিকাঠামো তৈরি করা হয়েছে।

ইনভেস্টর রুমগুলিতে স্টার্টআপ প্রতিষ্ঠাতারা তাঁদের ব্যবসায়িক ধারণা বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে পারবেন এবং সম্ভাব্য অর্থায়ন ও কৌশলগত অংশীদারিত্বের সুযোগ খুঁজে নিতে পারবেন। অন্যদিকে, টেকনিক্যাল কনসালট্যান্ট রুমগুলিতে প্রযুক্তি উন্নয়ন, পণ্য পরিমার্জন এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি পরামর্শের সুযোগ থাকবে।

শুধু পরিকাঠামোর মধ্যেই এই উদ্যোগ সীমাবদ্ধ নয়। এমসি²+ এর মাধ্যমে স্টার্টআপগুলি ডোমেন বিশেষজ্ঞ, প্রযুক্তিগত পরামর্শদাতা, আইনি পরামর্শদাতা এবং বিশেষায়িত অর্থ ও অডিট পরামর্শদাতাদের সহায়তা পাবে। প্রযুক্তি ও পণ্য উন্নয়ন, মেধাস্বত্ব, চুক্তি ও নিয়ন্ত্রক বিষয়, আর্থিক পরিকল্পনা, হিসাবরক্ষণ, অডিট প্রস্তুতি, কমপ্লায়েন্স এবং ব্যবসায়িক কাঠামো তৈরির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উদ্যোক্তারা পেশাদার পরামর্শ নিতে পারবেন।

এছাড়া পূর্ণাঙ্গ ক্যাফেটেরিয়া ও ক্যাফে-প্যান্ট্রির ব্যবস্থা রাখা হয়েছে, যাতে উদ্যোক্তাদের মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ, মতবিনিময় ও নেটওয়ার্কিং আরও বৃদ্ধি পায়। এর মাধ্যমে নতুন সহযোগিতার সুযোগও তৈরি হবে।

এমসি²+ নোডের মূল লক্ষ্য হল শুধু কাজ করার জায়গা তৈরি করা নয়, বরং স্টার্টআপগুলির বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় পরিকাঠামো, দক্ষতা, মেন্টরশিপ, পেশাদার পরামর্শ এবং গুরুত্বপূর্ণ যোগাযোগের সুযোগ প্রদান করা।

গুয়াহাটি ও সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের স্টার্টআপ ও উদ্ভাবন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এনআরএল সেন্টারে এমসি²+ নোডের প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এর মাধ্যমে উদ্যোক্তা, বিশেষজ্ঞ, বিনিয়োগকারী এবং শিল্পক্ষেত্রের অংশীদারদের একত্রিত করে এমন একটি পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে, যেখানে নতুন ধারণা বাস্তবায়ন, উন্নয়ন, যাচাই এবং বৃহত্তর পরিসরে সম্প্রসারণের সুযোগ পাবে। এই পরিকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল ১০ সেপ্টেম্বর,২০২৬ তারিখে।

*****

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2308336) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Assamese , Telugu , Kannada