প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ডঃ ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 08 SEP 2026 11:55AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৮ সেপ্টেম্বর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিংবদন্তি শিল্পী ডঃ ভূপেন হাজারিকার  জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রধানমন্ত্রী বলেন যে, ডঃ ভূপেন হাজারিকার কণ্ঠস্বর গোটা দেশবাসীর কাছে আসামের প্রাণসত্তা ও উত্তর-পূর্ব ভারতের চেতনাকে পৌঁছে দিয়েছিল। তিনি বলেন যে, নিজের সঙ্গীতের মাধ্যমে ডঃ হাজারিকা অগণিত মানুষের ভাবনা ও আবেগকে সুন্দরভাবে প্রকাশ করেছিলেন এবং মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে এসেছিলেন।


প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন:


“কিংবদন্তি ডঃ ভূপেন হাজারিকা জি-কে তাঁর জন্মশতবার্ষিকীতে স্মরণ করছি।

তাঁর কণ্ঠস্বর সমগ্র জাতির কাছে আসামের প্রাণসত্তা ও উত্তর-পূর্ব ভারতের চেতনাকে পৌঁছে দিয়েছিল।


নিজের সঙ্গীতের মাধ্যমে তিনি অগণিত মানুষের ভাবনা ও আবেগকে সুন্দরভাবে প্রকাশ করেছিলেন। তাঁর গান মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে এসেছিল।

গত বছর গুয়াহাটিতে তাঁর জন্মশতবার্ষিকী উদযাপনের সূচনাপর্বে উপস্থিত থাকার কথা আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি। ভূপেন দার জীবন ও কর্ম আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।”


https://x.com/narendramodi/status/2097184912201981978?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2097184912201981978%7Ctwgr%5Ebf22307a725720fdf78ea4d87860bd914f51fb50%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2307731reg%3D48lang%3D2

https://x.com/narendramodi/status/2097195137940263219?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2097195137940263219%7Ctwgr%5Ebf22307a725720fdf78ea4d87860bd914f51fb50%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2307731reg%3D48lang%3D2

 

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2307806) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam