প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

ইতালির যুদ্ধোত্তর ইতিহাসে দীর্ঘমেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য জর্জিয়া মেলোনিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পোস্ট করার দিনক্ষণ: 04 SEP 2026 1:07PM by PIB Agartala

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী শ্রীমতী জর্জিয়া মেলোনিকে যুদ্ধোত্তর ইতিহাসে দীর্ঘমেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ইতালির জনসাধারণের শ্রীমতী মেলোনির নেতৃত্বের প্রতি আস্থা এবং বিশ্বাসের প্রতিফলনের মাইলফলক এটি। ভারত-ইতালি বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে তাঁর সৌহার্দ্যপূর্ণ মনোভাব সহায়ক হয়েছে। দু’দেশের জনসাধারণের সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে শ্রীমতী মেলোনির সঙ্গে একযোগে কাজ করতে তিনি আগ্রহী। আগামীদিনে তিনি ইতালির প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন।

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :

“আমার বন্ধু ইতালির প্রধানমন্ত্রী শ্রীমতী জর্জিয়া মেলোনিকে যুদ্ধোত্তর ইতিহাসে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য অভিনন্দন জানাই। ইতালির জনসাধারণের তাঁর নেতৃত্বের প্রতি আস্থা এবং বিশ্বাসের প্রতিফলনের মাইলফলক এটি।

ভারত-ইতালি বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে তাঁর সৌহার্দ্যপূর্ণ মনোভাব সহায়ক হয়েছে। দু’দেশের জনসাধারণের সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে তাঁর সঙ্গে একযোগে কাজ করতে আমি আগ্রহী।

আগামীদিনে তাঁর সাফল্য কামনা করি।
@GiorgiaMeloni”

https://x.com/narendramodi/status/2095767631781601386?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2095767631781601386%7Ctwgr%5E53e45beb57c050c05aa876e23b23cb34d7ca3063%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2306668reg%3D48lang%3D1

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2307524) ভিজিটরদের কাউন্টার : 3