কয়লামন্ত্রক
০৬-০৯-২০২৬-এ বিদ্যুৎ ক্ষেত্রের জন্য কয়লা রেকের সংখ্যা বেড়ে ৪৪৪ হয়েছে, যা লাগাতার দৈনন্দিন বৃদ্ধির নিদর্শন
প্রকাশিত:
07 SEP 2026 10:12AM by PIB Kolkata
নতুন দিল্লি ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ ক্ষেত্রের জন্য গত চারদিনে কয়লা বহন করার ঊর্ধ্বমুখী ধারা প্রত্যক্ষ করা গেছে। ০৩-০৯-২০২৬-এ ৩৭০টি রেক থেকে বেড়ে ০৬-০৯-২০২৬-এ হয়েছে ৪৪৪টি রেক। দিনের হিসেবে বেড়েছে ৭৪টি রেক। শুধুমাত্র ০৬-০৯-২০২৬-এই একদিনে ৩১টি রেক বৃদ্ধি পেয়েছে। এর থেকেই বোঝা যায় কোল ইন্ডিয়া লিমিটেড, তার সহযোগী সংস্থাগুলি, এসসিসিএল এবং নিজস্ব খনি পরিচালকরা বিদ্যুৎ ক্ষেত্রের জন্য কয়লা সরবরাহ বৃদ্ধি করতে নিয়মিত প্রয়াস চালাচ্ছে।
প্রতিটি কয়লা উৎপাদনকারী সংস্থাই ০৬-০৯-২০২৬-এ আগের দিনের তুলনায় কয়লা বহন বাড়িয়েছে।
এর ফলশ্রুতিতে সিআইএলএ-র সাইডিং লোডিং ০৬-০৯-২০২৬-এ বেড়ে হয়েছে ৩০৫ রেক প্রতিদিন, আগের দিনের তুলনায় ২৬টি রেক বেশি।
কয়লা মন্ত্রক এবং কোল ইন্ডিয়া লিমিটেড বিদ্যুৎ ক্ষেত্রের প্রয়োজন মেটাতে কয়লা সরবরাহে উন্নতির ধারা বজায় রাখতে দায়বদ্ধ।
SC/AP /CS
(রিলিজ আইডি: 2307401)
ভিজিটরের কাউন্টার : 3