শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

অস্ট্রিয়া ও নেদারল্যান্ডসে রপ্তানির জন্য ত্রিপুরা থেকে ১৮ মেট্রিক টন এনপিওপি-প্রত্যয়িত ঐতিহ্যবাহী চাল পাঠাতে এপিইডিএ সহায়তা করেছে

প্রকাশিত: 03 SEP 2026 11:45AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৩ সেপ্টেম্বর, ২০২৬

 

কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ (এপিইডিএ)-এর সহায়তায় ত্রিপুরা থেকে এনপিওপি-প্রত্যয়িত চার ধরনের ১৮ মেট্রিক টন ঐতিহ্যবাহী চাল পাঠানো হল ২ সেপ্টেম্বর, ২০২৬ অস্ট্রিয়া এবং নেদারল্যান্ডসে রপ্তানির জন্য। স্থানীয় কৃষকদের জন্য নতুন বাজারের সুযোগ তৈরির ক্ষেত্রে এই রপ্তানি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

যে চার ধরনের চাল পাথানো হল সেগুলি হল - অ্যারোমেটিক কালি খাসা চাল, অ্যারোমেটিক হরিনারায়ণ চাল, বিরন চাল এবং মাইমি হাঙ্গা চাল। 

স্থানীয় উৎপাদক এবং এফপিসি-গুলিকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করার জন্য এই উদ্যোগ একটি রাস্তা তৈরি করলো। সেইসঙ্গে প্রত্যয়িত জৈব পণ্যের জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাহিদার অংশ হতে রাজ্যকে সুযোগ দেওয়ার ক্ষেত্রেও এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এতে অংশগ্রহণকারী কৃষকরা দেশের বাজারের তুলনায় ৪০ শতাংশ পর্যন্ত অধিক দাম পাওয়ার সুযোগ পাবেন। 

গত মাসে এপিইডিএ ত্রিপুরায় রিভার্স বায়ার-সেলার মিট (আরবিএসএম)-এর আয়োজন করে, তার ভিত্তিতেই এই রপ্তানি। 

অস্ট্রিয়া এবং নেদারল্যান্ডসে ত্রিপুরার এনপিওপি-প্রত্যয়িত চাল রপ্তানি করাও একটি তাৎপর্যপূর্ণ, সেটি হল আন্তর্জাতিক বাজারের আস্থা অর্জন, যেখানে পণ্যের গুণমান, খাদ্য নিরাপত্তা, প্রত্যয়ন এবং উৎস শনাক্তকরণযোগ্যতা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।

ত্রিপুরা সরকারের কৃষিমন্ত্রী শ্রী রতন লাল নাথ, এপিইডিএ-র চেয়ারম্যান শ্রী অভিষেক দেব এবং ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের সচিব শ্রী অপূর্ব রায়ের উপস্থিতিতে এই রপ্তানি হল। ত্রিপুরা সরকারের কৃষিমন্ত্রী শ্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরা থেকে আন্তর্জাতিক বাজারে এনপিওপি-প্রত্যয়িত ঐতিহ্যবাহী চাল রপ্তানি রাজ্যের জন্য একটি গর্বের মুহূর্ত এবং এটি কৃষক, কৃষি পণ্য উৎপাদনকারী সংস্থা এবং অন্যান্য অংশীদারদের কঠোর পরিশ্রমের প্রতিফলন। তিনি জৈব ও ঐতিহ্যবাহী কৃষি পণ্যে ত্রিপুরার বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন এবং বলেন যে এই ধরনের উদ্যোগ কৃষকদের নতুন বাজারে প্রবেশ করতে, ভালো দাম পেতে এবং সুস্থায়ী জীবিকা গড়তে সাহায্য করবে। তিনি আরও বলেন, রাজ্য সরকার জৈব কৃষি পরিমণ্ডলকে শক্তিশালী করতে এবং উৎপাদকদের আন্তর্জাতিক মান পূরণে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

 

SC/AP/SKD


(রিলিজ আইডি: 2306270) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali-TR , Tamil