প্রতিরক্ষা মন্ত্রক
azadi ka amrit mahotsav

সেনজোস-এর দ্বিতীয় বার্ষিক ট্রাইডেন্ট বক্তৃতার উদ্বোধন করবেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 31 AUG 2026 1:12PM by PIB Agartala
 

নয়াদিল্লি, ৩১ অগাস্ট, ২০২৬

 

নতুন দিল্লির মানেকশ সেন্টারে পয়লা সেপ্টেম্বর সেন্টার ফর জয়েন্ট ওয়ারফেয়ার্স স্টাডিজ (সিইএনজেওডব্লিউএস) – এর দ্বিতীয় বার্ষিক ট্রাইডেন্ট বক্তৃতার উদ্বোধন করবেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী। রাষ্ট্র গঠনে আগামী প্রজন্মের দক্ষতার সম্মিলন নিয়ে বক্তৃতাও দেবেন তিনি।
সিইএনজেওডব্লিউএস – এর বার্ষিক উদযাপনে প্রতিরক্ষা শক্তির দৃষ্টিভঙ্গীতে রাষ্ট্রীয় পুনরুত্থান নিয়ে বক্তৃতার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মূল ভাষণ দেবেন চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ,চেয়ারম্যান চিফস অফ স্টাফ কমিটি(সিআইএসসি) এবং সিইএনজেওডব্লিউএস – এর চেয়ারম্যান এয়ারমার্শাল তেজেন্দর সিং। বিশেষ ভাষণ দেবেন অবসরপ্রাপ্ত লেঃজেঃ রাজ শুক্লা এবং ভাইস চিফ অফ আর্মি স্টাফ লেঃজেঃ সন্দীপ জৈন।
এই বক্তৃতা রাষ্ট্র গঠনে সামরিক শক্তির ভূমিকা, অসামরিক ও সামরিক মেলবন্ধন সহ নানা বিষয়ে বিশেষজ্ঞ এবং বরিষ্ঠ নেতৃত্বকে এক মঞ্চে নিয়ে আসবে।
সিইএনজেওডব্লিউএস শুরু হয় ২০০৭ সালে। ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ সদর কার্যালয়ের তত্ত্বাবধানে এর সূচনা হয়। তিন বাহিনীর থিঙ্ক ট্যাঙ্ক গবেষণা, বিশ্লেষণ এবং যৌথ রণকৌশল, রাষ্ট্রীয় সুরক্ষা প্রভৃতি বিষয়ে গভীর বিশ্লেষণী দৃষ্টিভঙ্গী এতে প্রতিফলিত হয়।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2305098) ভিজিটরদের কাউন্টার : 7
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Tamil , Telugu