উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
গবেষণা, উদ্ভাবন এবং শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে সহযোগিতা ভারতের অগ্রগতির চাবিকাঠি : উপ-রাষ্ট্রপতি
প্রকাশিত:
29 AUG 2026 4:04PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ আগস্ট ২০২৬
উপ-রাষ্ট্রপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণন আজ বলেছেন যে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কেবল মৌলিক শিক্ষা প্রদানের গণ্ডি পেরিয়ে জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের বৈশ্বিক কেন্দ্রে পরিণত হওয়া উচিত। ইরোডের পেরুনদুরাই-তে অবস্থিত ‘কোঙ্গু ভেল্লালার ইনস্টিটিউট অফ টেকনোলজি (কেভিআইটি) ট্রাস্ট’-এর ‘প্রতিষ্ঠা দিবস’ উদযাপন এবং ‘অরিভুকূদম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
https://x.com/VPIndia/status/2093626095019192632?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2093626095019192632%7Ctwgr%5E23c3feb05bfceea286e9abc39680ef286f307687%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2304502reg%3D3lang%3D1
উপ-রাষ্ট্রপতি ৪১ জন প্রতিষ্ঠাতার দূরদর্শী চিন্তাধারার প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে, কেভিআইটি-এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় এক লক্ষ মানুষ শিক্ষা লাভ করেছেন। তিনি বলেন, কোঙ্গু অঞ্চলে শিক্ষার প্রসারে তাঁদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি জার্মানি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানের মতো দেশগুলোর সাথে এই প্রতিষ্ঠানগুলোর যে আন্তর্জাতিক সংযোগ গড়ে উঠেছে, তারও তিনি ভূয়সী প্রশংসা করেন।
শ্রী সি. পি. রাধাকৃষ্ণন তরুণদের তাঁদের জ্ঞান প্রতিনিয়ত উন্নত করার এবং সাধারণ শিক্ষার গণ্ডি পেরিয়ে গবেষণা-ভিত্তিক শিক্ষার দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি তাঁদের গবেষণা, উদ্ভাবন ও পেটেন্ট অর্জনের কাজে যুক্ত হতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, সেমি-কন্ডাক্টর, কোয়ান্টাম প্রযুক্তি, জৈব-প্রযুক্তি ও ডিজিটাল প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রগুলোর জন্য নিজেদের প্রস্তুত করতে উৎসাহিত করেন।
"পরিবর্তনই একমাত্র ধ্রুব সত্য"—এই বিষয়ের ওপর জোর দিয়ে শ্রী সি. পি. রাধাকৃষ্ণন তরুণদের নিজেদের শক্তি বা সামর্থ্যকে চিনতে, সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে এবং অন্যদের সাথে তুলনা না করে অবিচলভাবে এগিয়ে যেতে আহ্বান জানান। মানসিক প্রশান্তি ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জন্য যোগব্যায়াম ও ধ্যানের গুরুত্বের কথাও তিনি তুলে ধরেন এবং স্বামী বিবেকানন্দের উক্তি উদ্ধৃত করেন: "তুমি যা চিন্তা করো, তাই হয়ে ওঠো।"
উপ-রাষ্ট্রপতি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, 'অরিভুকূডাম' গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান সৃষ্টির একটি প্রধান কেন্দ্রে পরিণত হবে। এর ফলে এই প্রতিষ্ঠানগুলো বিশ্বমানের জ্ঞান-কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং সামাজিক রূপান্তর ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
শ্রী সি. পি. রাধাকৃষ্ণন জোর দিয়ে বলেন যে, ভারতের ধারাবাহিক অগ্রগতির জন্য গবেষণা, উদ্ভাবন এবং শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে নিবিড় সহযোগিতা অপরিহার্য। তিনি কোঙ্গু ইঞ্জিনিয়ারিং কলেজের 'টেকনোলজি বিজনেস ইনকিউবেটর'-এর উদ্যোগে আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শন করেন, যেখানে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিগত সমাধান তুলে ধরা হয়েছিল। তাঁর উপস্থিতিতে 'অ্যাঙ্কর ইন্ডাস্ট্রিজ' এবং 'অরিভুকূডাম – আ রিসার্চ পার্ক'-এর মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরিত ও বিনিময় করা হয়। এর ফলে শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং গবেষণা ও উদ্ভাবনের প্রসার ঘটবে।
শ্রী সি. পি. রাধাকৃষ্ণন কলেজ ও ট্রাস্টের সাথে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানান। এছাড়াও তিনি 'অরিভুকূডাম – আ রিসার্চ পার্ক', ফার্মাসি কলেজ, কোঙ্গু ন্যাচারোপ্যাথি অ্যান্ড যোগা মেডিকেল কলেজ এবং কেভিআইটিটি-এর 'ক্লাউড কিচেন'-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের স্মারক ফলক উন্মোচন করেন।
অনুষ্ঠানে তামিলনাড়ু ও কেরালার রাজ্যপাল শ্রী রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর, সুপ্রিম কোর্টের বিচারপতি এম. এম. সুন্দেশ, কেভিআইটি ট্রাস্টের চেয়ারম্যান শ্রী দেবরাজন প্রমুখ উপস্থিত ছিলেন।
SC/SB/DM
(রিলিজ আইডি: 2304600)
ভিজিটরের কাউন্টার : 9