প্রতিরক্ষামন্ত্রক
দেশে নির্মিত দ্বিতীয় ডাইভিং সাপোর্ট ভেসেল ‘নিপুণ’-কে জলে ভাসাতে চলেছে ভারতীয় নৌ সেনা
প্রকাশিত:
25 AUG 2026 3:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ অগাস্ট, ২০২৬
দেশে নির্মিত এবং নিস্তার শ্রেণীর দ্বিতীয় ডাইভিং সাপোর্ট ভেসেল ‘নিপুণ’-কে ৩১ অগাস্ট ২০২৬ তারিখে মুম্বাই-এর ডক ইয়ার্ডে জলে ভাসাতে চলেছে ভারতীয় নৌ সেনা।
এই জাহাজ তৈরি হয়েছে বিশাখাপত্তনমের হিন্দুস্থান শিপ ইয়ার্ড লিমিটেডে। নৌ সেনার হাতে তা তুলে দেওয়া হয় ৩০ জুলাই ২০২৬ তারিখে। https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292073
প্রতিকূল পরিস্থিতিতেও ডুবুরিদের দক্ষতার সঙ্গে কাজ করার ক্ষেত্রে এই জাহাজ বিশেষভাবে সহায়ক। এতে রয়েছে অত্যাধুনিক নানা সরঞ্জাম। ডুবো জাহাজ উদ্ধারের ক্ষেত্রে এই জাহাজ ভারতীয় নৌসেনার সক্ষমতা বিশেষভাবে বৃদ্ধি করবে।
SC / AC /AG
(রিলিজ আইডি: 2303186)
ভিজিটরের কাউন্টার : 9