অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলী সীতারমন রাষ্ট্রীয় সফরের ২৫ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র যাবেন

प्रविष्टि तिथि: 24 AUG 2026 3:40PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৪ অগাস্ট ২০২৬

 

কেন্দ্রীয় অর্থ এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমন ২৫শে আগস্ট থেকে ২রা সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় সফরে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র যাবেন। এই সফরের মূল উদ্দেশ্য হলো দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও আর্থিক অংশীদারিত্ব শক্তিশালী করা, বিনিয়োগ এবং আন্তর্জাতিক স্তরে অভিন্ন অর্থনৈতিক অগ্রাধিকারের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা।

কানাডার টরন্টো সফরের সময়, শ্রীমতি সীতারমন সে দেশের অর্থ ও জাতীয় রাজস্ব বিষয়ক মন্ত্রী শ্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেনের সঙ্গে ‘অর্থনৈতিক ও আর্থিক আলোচনা’-র উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই আলোচনায় সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, আর্থিক ক্ষেত্রের সহযোগিতা, দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ এবং অভিন্ন আন্তর্জাতিক অগ্রাধিকারের বিষয়ে দুই পক্ষের মতবিনিময় এবং ভারত-কানাডার অর্থনৈতিক ও আর্থিক অংশীদারিত্বের ভিত্তিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে। এ ছাড়াও কানাডায় আরও কয়েকটি বৈঠকে অংশ নেবেন তিনি।

শ্রীমতি সীতারমন ২৮শে আগস্ট থেকে ২রা সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো, অ্যাশভিল এবং নিউ ইয়র্ক সফর করবেন।

শিকাগোতে, শ্রীমতি সীতারমন প্রথম সারির বিনিয়োগকারীদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। তিনি বেসরকারি ক্ষেত্রের শীর্ষস্থানীয় মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এই আলোচনাগুলিতে ভারতে বিনিয়োগের সুযোগ, অর্থনৈতিক পরিস্থিতি এবং ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারিত্ব শক্তিশালী করার বিষয়গুলির ওপর আলোকপাত করা হবে।

নর্থ ক্যারোলিনার অ্যাশভিলে, মার্কিন সভাপতিত্বে জি-টোয়েন্টি গোষ্ঠীর সদস্য দেশগুলির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে শ্রীমতি সীতারমন ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ৩১শে আগস্ট ও ১লা সেপ্টেম্বর এই বৈঠক হবে। এখানে বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। ২৯ ও ৩০শে আগস্ট ‘জি-২০ ফাইন্যান্স অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক ডেপুটিজ মিটিং’-এর পরই এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2302806) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Kannada