শিল্পওবাণিজ্যমন্ত্রক
সংশোধিত কাঠামোর আওতায় ৪,৮৯৫.৬৫ কোটি টাকার ২৯টি এফডিআই বিনিয়োগ
प्रविष्टि तिथि:
21 AUG 2026 4:59PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ অগাস্ট, ২০২৬
২০ আগস্ট ২০২৬ পর্যন্ত সংশোধিত কাঠামোর আওতায় মোট ২৯টি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের তথ্য পাওয়া গেছে, যার প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৪,৮৯৫.৬৫ কোটি টাকা। এই বিনিয়োগগুলি তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য ও যোগাযোগ, উৎপাদন শিল্প, ওষুধ শিল্প, ডেটা সেন্টার এবং পরিবহন পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত।
মরিশাস, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, লুক্সেমবার্গ এবং কেম্যান আইল্যান্ডসের মতো অঞ্চল বা দেশের বিনিয়োগকারী বা সংস্থাগুলি এই ২৯টি বিনিয়োগের তথ্য জানিয়েছে।
সংশোধিত কাঠামোটি ভারতের সঙ্গে স্থলসীমান্ত রয়েছে এমন দেশগুলির ক্ষেত্রে ১০% পর্যন্ত 'নন-কন্ট্রোলিং' বা নিয়ন্ত্রণ-বহির্ভূত মালিকানার ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদনের আবশ্যকতা দূর করে ভারতে বিদেশি বিনিয়োগের প্রবাহকে সহজ ও ত্বরান্বিত করছে।
স্থল সীমান্তবর্তী দেশগুলির ১০% পর্যন্ত নিয়ন্ত্রণ-বহির্ভূত মালিকানা থাকা বিনিয়োগকারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রের সর্বোচ্চ সীমা, প্রবেশের নিয়ম এবং অন্যান্য শর্ত সাপেক্ষে 'অটোমেটিক রুট' বা স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে বিনিয়োগ করতে পারেন। সরকারের কাছে প্রয়োজনীয় তথ্য জানানোর পর বিনিয়োগকারী সংস্থাটি অন্য কোনো অনুমোদন ছাড়াই বিনিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিতে যেতে পারে।
এর আগে, 'প্রেস নোট ৩, ২০২০'-এর আওতায় ভারতের স্থলসীমান্তবর্তী দেশগুলির সঙ্গে প্রকৃত মালিকানার সম্পর্ক থাকা বিদেশি বিনিয়োগকারীদের সরকারের পূর্বানুমোদন নেওয়া বাধ্যতামূলক ছিল। বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরেই এ বিষয়ে অধিকতর স্বচ্ছতা ও বিনিয়োগের সরলীকরণের দাবি জানিয়ে আসছিলেন।
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2302223)
आगंतुक पटल : 7