শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিকশিত ভারতের লক্ষ্যে ভারতের যাত্রাকে শক্তিশালী করেছে স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসাবিদ্যা ক্ষেত্রে ইএসআইসি-র অদম্য দায়বদ্ধতা

प्रविष्टि तिथि: 20 AUG 2026 4:22PM by PIB Kolkata

 নতুন দিল্লি, ২০আগস্ট , ২০২৬

 

বিকশিত ভারতের লক্ষ্যে যাত্রায় শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষার সংস্থান স্বাস্থ্যবান, দৃঢ় ও নিরাপদ দেশ তৈরিতে অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। ভারতের শ্রমিকরা দেশের অগ্রগতির প্রকৃত নির্মাতা। তাদের কল্যাণ, মর্যাদা এবং সুস্থতা নিশ্চিত করাই এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স (ইএসআইসি)-এর লক্ষ্যের কেন্দ্রে। এই দায়বদ্ধতা প্রতিফলিত হয়, সুবিধাপ্রাপকদের নগদ সুবিধা এবং গুণমান সম্পন্ন স্বাস্থ্য পরিষেবা দেওয়ার মাধ্যমে। এর জন্য আছে এক বিশাল পরিকাঠামো যার মধ্যে অন্তর্ভুক্ত ১৬৯ টি হাসপাতাল, ১৬০৩ টি ডিসপেনসারি, ১৭ টি মেডিকেল কলেজ, ২ টি ডেন্টাল কলেজ, ২ টি নার্সিং কলেজ, ৩টি প্যারা মেডিকেল কলেজ। এগুলিকে সহায়তার জন্য আছে আঞ্চলিক বা উপআঞ্চলিক অফিস, ৬১২টি শাখা অফিস, ১১৭ টি ডিসপেনসারি তথা শাখা অফিস। সারা দেশের ৭৮৭টি জেলার মধ্যে ৭২৮টিতে ইএসআই কর্মসূচি চালু। চিকিৎসা ও সামাজিক সুরক্ষা দেওয়ার পাশাপাশি ইএসআইসি চিকিৎসাবিদ্যা শিক্ষাতেও বিনিয়োগ করছে। নজর দেওয়া হয়েছে দক্ষতা, পরিষেবা প্রদান এবং সহমর্মিতার ওপর। 

ভারত নতুন ৭৫ হাজারটি মেডিকেল আসন তৈরির লক্ষ্য নিয়েছে, এতে উল্লেখযোগ্য অবদান রাখছে ইএসআইসি। তার জন্য তারা চিকিৎসাবিদ্যা শিক্ষা পরিকাঠামোর প্রসার ঘটাচ্ছে। বর্তমানে সারা দেশে ১৭ টি ইএসআইসি মেডিকেল কলেজ আছে। স্নাতক স্তরে আছে ১৫৫০ টি এমবিবিএস আসন, স্নাতকোত্তর স্তরে ৫৫৯ টি এমডি/এমএস আসন, ১৮২ ডিএনবি আসন, ১৭ টি ডঃএনভি আসন, ৩১ টি ডিএম/এমসিএইচ আসন, ১০ টি পিএইচডি আসন। এছাড়া রাজ্য পরিচালিত ৩টি মেডিকেল কলেজে আছে ৩৩০ টি এমবিবিএস আসন। ২টি ইএসআইসি ডেন্টাল কলেজে আছে ১২৪ টি আসন। ২ টি নার্সিং কলেজে আছে ১২০ বিএসসি আসন এবং ৩টি প্যারা মেডিকেল কলেজে আছে ২৯২ টি আসন। 

‘ওয়ার্ড অফ ইনসিওর্ড পারসন্স’ কোটাতে আসন সংরক্ষিত থাকে ইএসআইসি পরিচালিত সব মেডিকেল প্রতিষ্ঠানে, ইএসআই কর্মসূচির আওতায় থাকা শ্রমিকদের সন্তানের জন্য। প্রায় ৮৮০ টি আসনের মধ্যে ৭০০ টি আসন আছে এমবিবিএস পাঠক্রমের জন্য এবং বাকি আসনগুলি আছে অন্যান্য বিভাগের জন্য।

এপর্যন্ত ইএসআইসি মেডিকেল কলেজ থেকে ৪৯৬১ জন চিকিৎসক পাশ করে বেরিয়েছেন তার মধ্যে ১৬৮২ জন শ্রমিকদের সন্তান। স্নাতকোত্তর স্তরে ১২০০ -র বেশি ছাত্র পাশ করে বেরিয়েছেন। 

জোকা মেডিকেল কলেজে মোট স্নাতক স্তরে ছাত্রের সংখ্যা ৮০০। তার মধ্যে ৪১৬ জন বিমাকৃত ব্যক্তির সন্তান। 
জোকায় স্নাতকোত্তর স্তরের ছাত্রের সংখ্যা ১৪৩।  

  

 


SC/AP/SG


(रिलीज़ आईडी: 2301595) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati