মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

যুব সঙ্গম সপ্তম পর্বে নাম নথিভুক্তিকরণের সময়সীমা ৩১ অগাস্ট, ২০২৬ পর্যন্ত বাড়ানো হল

प्रविष्टि तिथि: 19 AUG 2026 6:58PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৯ অগাস্ট  ২০২৬

 

শিক্ষা মন্ত্রকের অধীন উচ্চশিক্ষা দপ্তর যুব সঙ্গম সপ্তম পর্বে নাম নথিভুক্তিকরণের সময়সীমা ৩১ অগাস্ট, ২০২৬ পর্যন্ত বাড়িয়েছে। এই সময়সীমা বৃদ্ধির ফলে দেশ জুড়ে অভিন্ন যুব বিনিময় কর্মসূচিতে যোগ্য যুবদের নাম নথিভুক্তিকরণ এবং অংশগ্রহণে অতিরিক্ত সুযোগ সৃষ্টি হল।

 

১৮-৩০ বছর বয়েসের মধ্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, এনএসএস/এনওয়াইকেএস স্বেচ্ছাসেবী এবং যুব পেশাদাররা সরকারি যুব সঙ্গম পোর্টাল মারফৎ https://ebsb.aicte-india.org/ -এই লিঙ্কে নাম লেখাতে পারেন। ইতিপূর্বে যুব সঙ্গম সপ্তম পর্বে নাম লেখানোর সময়সীমা ছিল ১৮ অগাস্ট, ২০২৬ পর্যন্ত।

 

যুব সঙ্গম সপ্তম পর্বের জন্য আইআইটি, আইআইএম, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়সমূহ এবং এনআইটি সহ ২০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান (এইচইআই)-কে নোডাল সংস্থা হিসেবে চিহ্নিত করা হয়েছে যারা এর আয়োজন এবং বিনিময় কর্মসূচিকে প্রসারিত করব। নির্বাচিত অংশগ্রহণকারীরা ৫-৭ দিনের (যাওয়া-আসার দিনগুলি বাদে) শিক্ষা এবং সংস্কৃতিগত ভ্রমণের সুযোগ পাবেন যুক্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে। এই ভ্রমণে অংশগ্রহণকারীদের স্থানীয় প্রথা, শিক্ষামূলক প্রতিষ্ঠান, পরিচালনগত উদ্যোগ, উদ্ভাবনী পরিমণ্ডল, শিল্প, ঐতিহ্যপূর্ণ স্থান এবং সামাজিক জীবন সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভের সুযোগ হবে।

 

 

ক্রমিক সংখ্যা

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

যুক্ত এইচইআই

যুক্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

যুক্ত এইচইআই

১.

উত্তরপ্রদেশ

বিএইচইউ বারাণসী

কেরলম

আইআইটি পালাক্কাদ

২.

মধ্যপ্রদেশ

এসপিএ ভোপাল

কর্ণাটক

সিইউ কর্ণাটক

৩.

অসম

আইআইটি গুয়াহাটি

তেলেঙ্গানা

সিইউ হায়দ্রাবাদ

৪.

গোয়া

এনআইটি গোয়া

মিজোরাম

সিইউ মিজোরাম

৫.

রাজস্থান

আইআইটি যোধপুর

সিকিম

সিকিম বিশ্ববিদ্যালয়

৬.

জম্মু-কাশ্মীর, লাদাখ

এনআইটি শ্রীনগর

মহারাষ্ট্র

আইআইটি বম্বে

৭.

পশ্চিমবঙ্গ

আইআইটি খড়গপুর

উত্তরাখণ্ড

এইচবিএনইউ শ্রীনগর

৮.

চণ্ডীগড়

আইআইএসইআর মোহালি

গুজরাট

সিইউ গুজরাট

৯.

হিমাচল প্রদেশ

এনআইটি হামিরপুর

ওড়িশা

আইআইএম সম্বলপুর

১০.

দিল্লি

দিল্লি বিশ্ববিদ্যালয়

তামিলনাড়ু

সিইউ তামিলনাড়ু

 

এক ভারত, শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অধীন যুব বিনিময় কর্মসূচিতে এক প্রথম সারির উদ্যোগ হল এই যুব সঙ্গম। বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যুব নাগরিকদের মধ্যে আবেগগত বন্ধন এবং পারস্পরিক বোঝাপড়াকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই উদ্যোগ। যুক্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে শিক্ষামূলক ভ্রমণের মধ্যে দিয়ে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভাবধারাকে প্রসারিত করা এই উদ্যোগের লক্ষ্য।

 

৫টি মূলগত ভিত্তিকে নিয়ে এই উদ্যোগ গড়ে তোলা হয়েছে বা যাকে ফাইভ পি আখ্যা দেওয়া হয়েছে। এই ৫টি পি হল পর্যটন, পরম্পরা, প্রগতি, পরস্পর সম্পর্ক ও প্রদ্যোগিকী অর্থাৎ প্রযুক্তি ও উদ্ভাবন। জাতীয় শিক্ষা নীতি ২০২০ ভাবধারার সঙ্গে সঙ্গতি রেখে পারস্পরিক সম্পর্ক এবং জাতীয় ঐক্যের প্রসারে এই উদ্যোগ।

 

 

SC/AB/NS…


(रिलीज़ आईडी: 2301493) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Tamil , Kannada