সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশ জুড়ে ১২১টি টোল প্লাজায় ডিজিটাল ফাস্ট্যাগ লোকাল পাসের সুবিধা সম্প্রসারিত এনএইচএআই-এর

प्रविष्टि तिथि: 18 AUG 2026 4:38PM by PIB Kolkata

নতুন দিল্লি ১৮ অগাস্ট ২০২৬

 

 

ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য পূরণে এবং নাগরিকদের জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য বিধানের প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ- এনএইচএআই দেশ জুড়ে ১২১টি টোল প্লাজায় অনলাইন ফাস্ট্যাগ লোকাল পাস সুবিধা চালু করেছে। এই অনলাইন ব্যবস্থার ফলে স্থানীয় এলাকায় বসবাসকারীরা রাজমার্গযাত্রা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনেই মাসিক লোকাল পাসের জন্য আবেদন বা সাবস্ক্রাইব করতে পারবেন। ফলে টোল প্লাজায় সশরীরে উপস্থিত হওয়া বা প্রয়োজনীয় নথিপত্র নিজে উপস্থিত থেকে জমা দেওয়ার আর কোনো প্রয়োজন হবে না। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে টোল সংগ্রহের কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বিধানের মাধ্যমে জাতীয় মহাসড়কে যাতায়াত ব্যবস্থাকে আরও নির্বিঘ্ন ও নাগরিক-কেন্দ্রিক করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

 

২০২৬ সালের জুলাই মাসে দিল্লির আরবান এক্সটেনশন রোড-২ -এর মুন্ডকা-বক্করওয়ালা টোল প্লাজায় প্রথম ডিজিটাল লোকাল পাস সুবিধাটি চালু করা হয়। সফলভাবে চালু হওয়ার পর, বর্তমানে দেশের ১২০টিরও বেশি টোল প্লাজায় এই সুবিধাটি সম্প্রসারিত হয়েছে। আগামী মাসগুলোতে দেশের আরও অনেক টোল প্লাজায় এই সুবিধা সম্প্রসারিত হবে।

 

 

ডিজিটাল লোকাল পাস ব্যবস্থার আওতায়, কোনো টোল প্লাজার ২০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী বাসিন্দারা রাজমার্গযাত্রা মোবাইল অ্যাপের মাধ্যমে লোকাল পাসের জন্য আবেদন করতে পারেন। এই পাসের মাধ্যমে তারা সংশ্লিষ্ট টোল প্লাজা দিয়ে মাসে যতবার খুশি যাতায়াত করতে পারেন। আগে লোকাল পাস পেতে হলে যাত্রীদের সংশ্লিষ্ট টোল প্লাজায় সশরীরে উপস্থিত থেকে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে পাস সংগ্রহ করতে হত। https://rajmargyatra.nhai.gov.in/buy-fastag-local-pass .এই লিঙ্কে ক্লিক করলে জাতীয় সড়ক ব্যবহারকারীরা যেসব টোল প্লাজায় এই সুবিধা পাওয়া যাচ্ছে তার তালিকা দেখে নিতে পারেন। 

 

 

সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম—যেমন ডিজি-লকার ও বাহনের সঙ্গে সম্মতি-ভিত্তিক সমন্বয় বা ইন্টিগ্রেশনের মাধ্যমে ডিজিটাল লোকাল পাস ব্যবস্থা তৈরি করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে মাধ্যমে স্থানীয় যাত্রীদের ঠিকানা, যানবাহনের বিবরণ এবং সংযুক্ত ফাস্ট্যাগ-এর মতো প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই করা সম্ভব। 

 

লোকাল পাস-এর ডিজিটাইজেশনের মাধ্যমে, দেশজুড়ে একটি নিরবচ্ছিন্ন ও প্রযুক্তি-নির্ভর জাতীয় মহাসড়ক নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি নাগরিক-কেন্দ্রিক পরিষেবা প্রদানের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে এনএইচএআই।

 

SC/ AB /CS


(रिलीज़ आईडी: 2300939) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Tamil , Telugu , Malayalam