PIB Backgrounder
azadi ka amrit mahotsav

ভারতের প্রতিরক্ষা শক্তি: আত্মনির্ভরতার মাধ্যমে জাতীয় নিরাপত্তার মজবোতিকরণ

प्रविष्टि तिथि: 14 AUG 2026 4:44PM by PIB Kolkata

১৪ আগস্ট, ২০২৬

 

গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্র এক অসাধারণ রূপান্তরের মধ্য দিয়ে গেছে। এটি একটি শক্তিশালী, আত্মনির্ভর ও আন্তর্জাতিক স্তরে স্বীকৃত শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আত্মনির্ভর ভারতের নীতিতে পরিচালিত হয়ে ধারাবাহিক সংস্কার, বিনিয়োগ এবং দেশীয় উদ্ভাবন প্রতিরক্ষা সক্ষমতাকে সুদৃঢ় করেছে। এর সঙ্গে দেশীয় প্রতিরক্ষা শিল্পের ভিত্তিও বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। দেশের ৮০তম স্বাধীনতা দিবসে পদার্পণের মুহূর্তটিতে এই পরিবর্তন সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক নিরাপত্তায় অবদান রাখার ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান আত্মবিশ্বাসের পরিচয় দেয়।

সামরিক সক্ষমতা বৃদ্ধিতে প্রতিরক্ষা বিনিয়োগ

* *প্রতিরক্ষা বাজেটে ৩.১ গুণ বৃদ্ধি:* প্রতিরক্ষা বাজেট ২০১৩-১৪ অর্থবর্ষের ২.৫৩ লক্ষ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০২৬-২৭ অর্থবর্ষে ৭.৮৫ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।

* *মূলধনী ব্যয়ে ২.৩ গুণ বৃদ্ধি:* আধুনিকীকরণ অব্যাহত রাখতে মূলধনী ব্যয় ২০১৪-১৫ অর্থবর্ষের ৯৪,৫৮৭.৯৫ কোটি টাকা থেকে বেড়ে ২০২৬-২৭ অর্থবর্ষে ২.১৯ লক্ষ কোটি টাকা হয়েছে।

দেশীয় প্রতিরক্ষা উৎপাদনে বিনিয়োগ

* ২০২৫-২৬ অর্থবর্ষে প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।
* এই উৎপাদনের ৭৬% এসেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি থেকে এবং ২৪% এসেছে বেসরকারি ক্ষেত্র থেকে।

দেশীয় শিল্প ভিত্তির বিস্তার ও রপ্তানি বৃদ্ধি

* *প্রতিরক্ষা রপ্তানিতে ৫৬ গুণ বৃদ্ধি:* ২০১৩-১৪ অর্থবর্ষে যেখানে রপ্তানি ছিল ৬৮৬ কোটি টাকা, ২০২৫-২৬ অর্থবর্ষে বেড়ে দাঁড়িয়েছে ৩৮,৪২৪ কোটি টাকায়।
* এই রপ্তানি ৮০টিরও বেশি দেশে পৌঁছাচ্ছে এবং বারো বছরে এতে ৫,৫০০%-এরও বেশি বৃদ্ধি দেখা গেছে।
* ২০২৫-২৬ অর্থবর্ষে রপ্তানির ৪৫.১৬% (১৭,৩৫৩ কোটি টাকা) অবদান রেখেছে বেসরকারি ক্ষেত্র এবং ৫৪.৮৪% (২১,০৭১ কোটি টাকা) এসেছে প্রতিরক্ষা ক্ষেত্রের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি থেকে।
* সরকার ২০২৯ সালের মধ্যে বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন ৩ লক্ষ কোটি টাকা এবং রপ্তানি ৫০,০০০ কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

প্রযুক্তির ভিত্তি সুদৃঢ় করতে উদ্ভাবন

* প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন (R&D) ক্ষেত্রে বরাদ্দ ২০১৪-১৫ সালের ১৩,৭১৬.১৪ কোটি টাকা থেকে ১১২%-এরও বেশি বৃদ্ধি পেয়ে ২০২৬-২৭ সালে ২৯,১০০.২৫ কোটি টাকা হয়েছে।
* ২০২২-২৩ অর্থবর্ষ থেকে প্রতিরক্ষা R&D বাজেটের ২৫% শিল্প, স্টার্টআপ এবং শিক্ষায়াতনগুলোর জন্য উন্মুক্ত করা হয়েছে।
* ডিআরডিও-র ২৪টি গবেষণাগার 'ডিফেন্স টেস্টিং পোর্টাল' (DTP)-এর মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক পরিচালিত এই ডিজিটাল পোর্টালের মাধ্যমে দেশীয় উৎপাদক ও স্টার্টআপগুলি নির্দিষ্ট মূল্যে সরকারি পরিকাঠামো ব্যবহারের সুবিধা পাচ্ছে।

প্রতিরক্ষা শিল্পের ভিত্তি মজবুত করার প্রধান উদ্যোগসমূহ

প্রতিরক্ষা অধিগ্রহণ

* প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ (DAC) ডিআরডিও-র নকশা করা ও দেশীয় শিল্প নির্মিত যন্ত্রাংশের জন্য ৬ লাখ কোটি টাকারও বেশি মূল্যের 'প্রয়োজনীয়তার স্বীকৃতি' (AoN) প্রদান করেছে।
* এর মধ্যে রয়েছে ৬২,০০০ কোটি টাকা মূল্যের ৯৭টি তেজস Mk-1A যুদ্ধবিমান এবং ৬২,৭০০ কোটি টাকা মূল্যের ১৫৬টি এলসিএইচ প্রচণ্ড হেলিকপ্টার।
* ডিফেন্স অ্যাকুইজিশন প্রসিডিউর (DAP) ২০২০ এবং ডিফেন্স প্রকিউরমেন্ট প্রসিডিউর (DPP) ২০১৬ দেশীয় ক্রয় প্রক্রিয়াকে সহজ করেছে। অন্যদিকে 'ডিফেন্স প্রকিওরমেন্ট ম্যানুয়াল (DPM) ২০২৫' প্রায় ১ লাখ কোটি টাকার রেভিনিউ প্রকিওরমেন্টকে গতিশীল করেছে।

খসড়া বা ড্রাফ্ট ডিফেন্স অ্যাকুইজিশন প্রসিডিউর (DAP) ২০২৬

* DAP ২০২৬-এ সহজতর ক্রয় এবং দেশীয় নকশা উন্নয়নে জোর দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যেখানে ৬০% পর্যন্ত দেশীয় উপাদানের বাধ্যবাধকতা রাখা হয়েছে।

উদ্ভাবনে গতি — iDEX, ADITI এবং TDF

* *iDEX:* মোট ৪৯৮.৭৮ কোটি টাকা বরাদ্দের এই প্রকল্পের অধীনে মার্চ ২০২৬ পর্যন্ত ৬৭৬টি স্টার্টআপ ও এমএসএমই যুক্ত হয়েছে এবং ৫৫১টি নকশা ও উন্নয়ন সম্পর্কিত চুক্তি হয়েছে।

* *ADITI প্রকল্প:* মোট ৭৫০ কোটি টাকা বরাদ্দের এই প্রকল্প নতুন প্রতিরক্ষা প্রযুক্তিতে আর্থিক সহায়তা দিচ্ছে।

* *প্রযুক্তি উন্নয়ন তহবিল (TDF):* গুরুত্বপূর্ণ প্রযুক্তি উন্নয়নে ৫০ কোটি টাকা পর্যন্ত অনুদান দেওয়া হচ্ছে। জুন ২০২৬ পর্যন্ত ৩৩৪ কোটি টাকার ৮০টি প্রকল্প বাস্তবায়নাধীন ছিল।

প্রযুক্তি হস্তান্তর ও শিল্পে অংশগ্রহণ

* ডিআরডিও-র কাঠামোর সাহায্যে ১৩৪টি সংস্থাকে প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে। মোট ২,১৮০টি প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং ২,৭৮০টিরও বেশি আইপিআর শিল্পের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে।

স্বদেশীকরণ ও স্থানীয় উৎপাদন

* মে ২০২৬ পর্যন্ত ৫,৫২১টি সামগ্রী সম্বলিত ১০টি পজিটিভ ইন্ডিজেনাইজেশন তালিকা জারি করা হয়েছে।
* 'সৃজন' (DEEP) পোর্টালে ৪১,০০০-এর বেশি বিক্রেতা এবং ২.৭ লাখ পণ্য তালিকাভুক্ত রয়েছে।
* উত্তর প্রদেশ প্রতিরক্ষা শিল্প করিডোরে ৪২,০৫৭ কোটি টাকার এবং তামিলনাড়ু প্রতিরক্ষা শিল্প করিডোরে ৩২,৬৯৯ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে। লখনউয়ের ব্রহ্মোস কেন্দ্রে ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু হয়েছে।

ব্যবসা সহজীকরণ ও প্রতিরক্ষা বাণিজ্য

* শিল্প লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে ১৫ (+৩) বছর করা হয়েছে এবং আর্মস অ্যাক্টের অধীনে আজীবন বৈধতা দেওয়া হয়েছে।
* প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংক্রিয় পথে ৭৪% এবং সরকারি অনুমোদনে ১০০% পর্যন্ত এফডিআই (FDI) বা প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ-এর অনুমতি দেওয়া হয়েছে, যার মাধ্যমে মার্চ ২০২৬ পর্যন্ত ৬,৬৭০.৫৯ কোটি টাকার বৈদেশিক বিনিয়োগ এসেছে।

প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা

পরিচালনগত আত্মনির্ভরতা

* ভারতীয় সেনাবাহিনী ১৭৫টির মধ্যে ১৫৯ রকমের গোলাবারুদের ধরন স্বদেশীকরণের মাধ্যমে প্রায় ৯১% স্বাবলম্বিতা অর্জন করেছে।
* অগ্নি-৪ এবং অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। তারা (TARA) গ্লাইড ওয়েপন এবং রুদ্রম-২ (RudraM-II) ক্ষেপণাস্ত্রের নির্ভুল হামলার সক্ষমতা প্রমাণিত হয়েছে।
* ডিআরডিও 'কুশ' দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং 'ভশোর্ডস' (VSHORADS) পরীক্ষা করেছে। এছাড়া, একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্য স্ক্র্যামজেট কমবাস্টরের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সামুদ্রিক প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতা বৃদ্ধি

* ভারতীয় নৌবাহিনী আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগসীর-সহ ১২টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন কমিশন করেছে।
* আইএনএস মহেন্দ্রগিরি ৭৫%-এর বেশি দেশীয় উপাদানে তৈরি হয়েছে।
* পরবর্তী প্রজন্মের টহলদারী জাহাজ 'শাচি' চালু হয়েছে এবং জরিপ করার জন্য 'সন্ধ্যায়ক' শ্রেণীর অন্যান্য জাহাজ কমিশন করা হয়েছে।
* ডিআরডিও মাঝারি পাল্লার নৌবাহিনীর জন্য অ্যাণ্টি-শিপ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে।

ভারতের প্রতিরক্ষা লক্ষ্য

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে রূপান্তর আত্মনির্ভরতা ও প্রযুক্তিগত দক্ষতার পরিচয় বহদ করে। উদ্ভাবন ও অভ্যন্তরীণ উৎপাদনে অব্যাহত বিনিয়োগের মাধ্যমে ভারত ২০৪৭ সালের মধ্যে একটি প্রযুক্তিগতভাবে উন্নত প্রতিরক্ষা শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার দিকে এগিয়ে চলেছে।

তথ্যবিবরণী

Ministry of Defence

Ministry of Information and Broadcasting

Press Information Bureau

Click here for the pdf file

 

SSS/PK/Kol...


(रिलीज़ आईडी: 2299723) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Gujarati , Tamil